বিশ্ববিদ্যালয়ের হলে ঝুলছে সাদাকালো পতাকা, ৪ শিক্ষার্থীকে শোকজ

জাবি প্রতিনিধি
০৩ জুলাই ২০২৬, ০৮:৪৯আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৮:৪৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের বারান্দায় ‘সাদা-কালো’ পতাকা টানানোয় একটি কক্ষের চার শিক্ষার্থীকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দিয়েছে হল প্রশাসন। এ ছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। 

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে হলের ওয়ার্ডেন ও তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক মীর ফেরদৌস হোসেন স্বাক্ষরিত ওই নোটিশ দেওয়া হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন- হলের ওয়ার্ডেন উজ্জ্বল কুমার মণ্ডল ও ড. সাহাদাত হোসেন।

কারণ দর্শানোর চিঠি পাওয়া শিক্ষার্থীরা হলেন- রসায়ন বিভাগের ৫৩তম ব্যাচের আরিফ হাসনাত (শামীম), লোক প্রশাসন বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী রাকিব, রসায়ন বিভাগের ৫২তম ব্যাচের গিয়াসউদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫৫ ব্যাচের সাদ আব্দুর রহমান। তারা সবাই হলটির ৩০২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। তবে এর মধ্যে প্রথম বর্ষের শিক্ষার্থী সাদ আব্দুর রহমান এখনও কক্ষটিতে ওঠেননি বলে জানা গেছে।

নোটিশে বলা হয়েছে, গত ২৭ জুন হলের ৩য় তলার ‘এ’ ব্লকের ৩০২ নম্বর কক্ষের বারান্দায় একটি পতাকা টানানো দেখা যায়। বিষয়টি পরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ কারণে ওই কক্ষে থাকা ৪ শিক্ষার্থীকে শোকজ করেছে।

এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাওয়া শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারা বলেন, ‘কক্ষের এক শিক্ষার্থী ধর্মীয় অনুভূতি থেকে পতাকাটি টানিয়েছিলেন। এত কিছু হবে ভাবতে পারেননি। পরে ওই দিন একটা ফেসবুক পেজে ছবিটা পোস্ট করা হলে সঙ্গে সঙ্গে খুলে ফেলা হয়।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, ‘একটি পতাকা টানানোর পর সেটার ছবি এক শিক্ষার্থী ফেসবুকে দেওয়া হলে বিষয়টি আমাদের নজরে আসে। দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের পতাকা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সেই জায়গা থেকেই বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি করা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
দুই বাসের সংঘর্ষে নিহত ৯, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি
স্বতন্ত্র নির্বাচন করে জয় পাওয়া সেই জিসান ছাড়ছেন জাকসুর সম্পাদক পদ
সর্বশেষ খবর
কলকাতা-লন্ডনে ১০ বাংণাদেশির প্রাণহানিতে গোলাম পরওয়ারের শোক
কলকাতা-লন্ডনে ১০ বাংণাদেশির প্রাণহানিতে গোলাম পরওয়ারের শোক
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে প্রথম দিনেই সাক্ষ্য হয়নি
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে প্রথম দিনেই সাক্ষ্য হয়নি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পৃথক আরেকটি রিট খারিজ
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পৃথক আরেকটি রিট খারিজ
সর্বাধিক পঠিত
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি