বৈরী আবহাওয়া দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ 

রাজবাড়ী প্রতিনিধি
১২ জুলাই ২০২৬, ১৪:৫৫ আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৪:৫৫

কালবৈশাখী ঝড় ও বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

রবিবার (১২ জুলাই) ভোররাত ৫টা থেকে দুর্ঘটনা এড়াতে সব ধরনের ফেরি ও নৌযান চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন।

তিনি জানান, নদী অববাহিকায় দমকা ও ঝড়ো হাওয়া শুরু হয়। পরে বৃষ্টি ও ঝড়ের তীব্রতা বাড়লে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। আবহাওয়া অনুকূলে এলে দ্রুত ফেরি চলাচল আবার শুরু করা হবে।

বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১২টি ফেরি চলাচল করছে এবং দৌলতদিয়া ঘাটে ৫টি ফেরি নোঙর করে রাখা হয়েছে বলে জানান তিনি। 

এদিকে হঠাৎ ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পার হতে আসা কিছু যানবাহন ও যাত্রী আটকা পড়েছে। 

/এমএএল/
সম্পর্কিত
ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ বহু
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
সর্বশেষ খবর
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক