৩ মাসের শিশুর পা মুচড়ে নির্যাতন, সেই নারী গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ০১:৪৩আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০১:৪৩

নরসিংদীর মাধবদীতে তিন মাস বয়সী এক শিশুর পা মুচড়ে নির্যাতনের মামলার প্রধান আসামি ফারজানা আক্তার লতাকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১১-এর সিপিএসসি নরসিংদীর একটি দল তাকে গ্রেফতার করে। পরে র‍্যাব-১১ বিবৃতি দিয়ে বিষয়টি জানায়। 

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির পা মুচড়ে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে জেলা সমাজসেবা অধিদফতরের উদ্যোগে মামলাও করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। 

বিবৃতিতে র‍্যাব-১১ জানায়, নারী ও শিশু নির্যাতন একটি জঘন্য ও অমানবিক অপরাধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে বাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। অপরাধী যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও একই পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে র‍্যাব। 

গত বুধবার (১৫ জুলাই) মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, জেলা সমাজসেবা কর্মকর্তা বাদী হয়ে ১৪ জুলাই মাধবদী থানায় তিন জনের নামে মামলা করেন। মামলায় ফারজানা আক্তারকে প্রধান আসামি করা হয়। একই সঙ্গে ঘটনাটি তদন্তে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। 

ঘটনার পর প্রধান অভিযুক্ত ফারজানার স্বামী কাউছার আহমেদ, বাবা আলমাছ মিয়া ও মা শেফালী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে মা শেফালী বেগমের বিরুদ্ধে ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। আর মামলার অপর দুই আসামি কাউছার আহমেদ ও আলমাছ মিয়াকে কারাগারে পাঠানো হয়। 

মামলার বিষয়ে বাদী জেলা প্রবেশন কর্মকর্তা রিজা আক্তার বলেন, দুই জায়ের মধ্যে মনোমালিন্য ও আর্থিক বিরোধ থেকেই শিশুটির ওপর নির্যাতনের ঘটনা ঘটে। পারিবারিক সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কায় শিশুটির পরিবার অভিযোগ দিতে না চাইলেও সামাজিক শৃঙ্খলা ও শিশুর নিরাপত্তার স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা করা হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিশুটির মা ঘর থেকে বের হওয়ার পর চাচি লতা ঘরে ঢুকে শিশুটির একটি পায়ে মোচড় দেন। এতে শিশুটি চিৎকার করে কাঁদতে শুরু করে। পরে লতা দ্রুত ঘর থেকে বেরিয়ে যান। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিরোধের জেরে এর আগেও শিশুটির ওপর নির্যাতনের অভিযোগ ছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য শিশুটির মা গত রবিবার সন্ধ্যায় গোপনে মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং চালু রেখে বাইরে যান। পরে ভিডিওটি দেখে তিনি ঘটনার সত্যতা জানতে পারেন। 

ভিডিও ছড়িয়ে পড়ার পর শিশুর বাবা জহিরুল হক জহির ও মা সাইফা দাবি করেন, বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হয়েছে, শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে এবং তাদের কোনও অভিযোগ নেই। পরে পরিবারের পক্ষ থেকে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে সম্পাদনা করা হয়েছে বলেও দাবি করা হয়। 

ভিডিওটি প্রকাশের পর শিশুটিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার পা ভাঙেনি। তবে আঘাতের কারণে সে ব্যথা পেয়েছিল। 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রেম করে গোপনে বিয়ে, হত্যা করে গেলেন পালিয়ে 
প্রেম করে গোপনে বিয়ে, হত্যা করে গেলেন পালিয়ে 
বিশ্বকাপ ফাইনালের পরই কি বিদায় নেবেন স্ক্যালোনি? 
বিশ্বকাপ ফাইনালের পরই কি বিদায় নেবেন স্ক্যালোনি? 
অস্কারজয়ী অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই
অস্কারজয়ী অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই
সেদিন শেখ হাসিনা পালিয়ে না গেলে তার একটা হাড়ও খুঁজে পাওয়া যেতো না: সারজিস
সেদিন শেখ হাসিনা পালিয়ে না গেলে তার একটা হাড়ও খুঁজে পাওয়া যেতো না: সারজিস
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে