ব্যবসায়ীকে মারধর করে দোকান বন্ধের হুমকি, পদ হারালেন শ্রমিক দল নেতা

মানিকগঞ্জ প্রতিনিধি
২১ জুলাই ২০২৬, ১৮:৪২আপডেট : ২১ জুলাই ২০২৬, ১৮:৪২

মানিকগঞ্জে বাকিতে যানবাহনের যন্ত্রাংশ না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধর করে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ায় জেলা শ্রমিক দলের এক নেতাকে দলীয় পদসহ সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

সোমবার জেলা শ্রমিক দলের সভাপতি আবদুল কাদের মিয়া ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক লিটনের সই করা চিঠিতে তাকে সাময়িক অব্যাহতির কথা জানানো হয়। পদ হারানো শাহিন মিয়া জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। গত রবিবার রাতে সদর থানায় শাহিন মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ব্যবসায়ী মানিক মিয়া।

লিখিত অভিযোগে বলা হয়, গত শনিবার রাত ৮টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মানিক মিয়ার দোকানে গিয়ে বাকিতে যানবাহনের যন্ত্রাংশ চান শাহিন মিয়া। বাকিতে মালামাল দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে মানিককে গালাগাল করেন শাহিন এবং মারধরের হুমকি দেন। পরদিন রবিবার বেলা ১১টার দিকে আবার দোকানে গিয়ে ব্যবসায়ীকে গালাগাল করেন শাহিন। এ সময় তাকে মারধর করে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

জেলা শ্রমিক দলের দেওয়া নোটিশে বলা হয়, বাকিতে মালামাল কেনাকে কেন্দ্র করে দোকানির সঙ্গে বাগবিতণ্ডার ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগটি সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী এবং সংগঠনের আদর্শ, নীতি ও ভাবমূর্তির পরিপন্থি বলে মনে হয়েছে। এ জন্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শাহিন মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে অভিযোগের বিষয়ে তাকে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

তবে অভিযোগ অস্বীকার করে শাহিন মিয়া জানান, তিনি ওই দোকান থেকে দীর্ঘদিন ধরে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ কেনেন। পরিবহনশ্রমিকদেরও সেখান থেকে যন্ত্রাংশ কিনতে পাঠান। ব্যবসায়িক সম্পর্কের কারণে কথা কাটাকাটি হয়েছে, তবে কাউকে হুমকি দেওয়া হয়নি। 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‌‘মারধর ও হুমকির ঘটনায় ওই ব্যবসায়ী লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
সর্বশেষ খবর
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ