আদালতে গিয়ে আইভী বললেন ‘এটার বিচারে আমার আল্লাহ আছেন’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ১৩:২৩আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৩:২৩

পুলিশের গাড়ি বহরে হামলার অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানায় করা মামলায় আদালতে হাজিরা দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেছেন, ‘নির্দোষ হয়েও আমি অপরাধী। নারায়ণগঞ্জে আমি সব সময় প্রতিবাদ করেছি হত্যা, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে- আর আজকে আমি-ই কি অপরাধী? এটার বিচারে আমার আল্লাহ আছেন, নারায়ণগঞ্জবাসী আছেন- তারা দেখবেন।’

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি হাজিরা দিয়ে বের হয়ে এ কথা বলেন।

বিষয়টি নিশ্চিত করে কোট পুলিশের পরিদর্শক আব্দুস সালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সদর থানার একটি মামলায় সেলিনা হায়াৎ আইভীর হাজিরার নির্ধারিত তারিখ ছিল। সেই মামলায় তিনি আজ আদালতে হাজিরা দিয়েছেন। এই মামলায় তিনি ইতিমধ্যে জামিনে রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আইভীর হাজিরা দেওয়ার পাশাপাশি, তার আইনজীবীরা একটি আবেদন করলে সেটিও মঞ্জুর করেছেন আদালত। সে হিসাবে আগামীতে এই মামলায় আসামির পরিবর্তে তার আইনজীবীরা হাজিরা দিতে পারবেন।’

আসামিপক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘পুলিশের গাড়ি বহরে করা হামলার মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভী হাইকোর্ট থেকে ইতিমধ্যে জামিন পেলে তা চেম্বার কোর্টে যায়। সেখানে পূর্ণাঙ্গ বেঞ্চের আপিল বিভাগে জামিনের রুল নিষ্পত্তি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজকে ওনার হাজিরা ছিল। যেহেতু উনি দীর্ঘদিন কারাবাসী ছিলেন, শারীরিক অসুস্থ, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক দিক বিবেচনা করে আসামির পরিবর্তে আইনজীবী হাজিরা প্রদান করবে এই মর্মে গত তারিখে আদালতে দরখাস্ত দেওয়া হয়। আজ শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমাদের সেই আবেদন মঞ্জুর করেছেন। ফলে আগামীতে আসামির পরিবর্তে তার আইনজীবীরা হাজিরা প্রদান করবে। যতদিন পর্যন্ত মামলাটি বিচারের জন্য সংশ্লিষ্ট আদালতে না নেওয়া হয় ততদিন পর্যন্ত আসামির পরিবর্তে আইনজীবীরা হাজিরা প্রদান করতে পারবে।’

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি বহরে হামলা হয়। সেই ঘটনায় মামলা হলে আইভীকে আসামি করা হয়।

পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হওয়া তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে দফায় দফায় মোট ১২টি মামলায় আইভীকে গ্রেফতার দেখানো হয়। আর এসব মামলায় তিনি দীর্ঘদিন কারাভোগ করার পর গত ৩ জুন তিনি জামিনে কারামুক্ত হন।

/এফআর/
সম্পর্কিত
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ: বিমানের কর্মী রিমান্ড শেষে কারাগারে
মায়ের দাবি দাফন, বাবার চাওয়া দাহ: হিমঘরে গেলো ছেলের মরদেহ
সর্বশেষ খবর
নাটোরজুড়ে ডায়রিয়ার প্রকোপ, সিট সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা
নাটোরজুড়ে ডায়রিয়ার প্রকোপ, সিট সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা
ভারতের ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটাল’ ঋষিকেশ, কেন ছুটছেন পর্যটকেরা?
ভারতের ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটাল’ ঋষিকেশ, কেন ছুটছেন পর্যটকেরা?
নয়াদিল্লিতে আজ বসছে ১৮তম ব্রিকস সম্মেলন
নয়াদিল্লিতে আজ বসছে ১৮তম ব্রিকস সম্মেলন
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ