কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ স্বামী আটক

গাজীপুর প্রতিনিধি
০২ আগস্ট ২০২৬, ১৯:১৯ আপডেট : ০২ আগস্ট ২০২৬, ২৩:৪৭

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ইয়াবাসহ রেজাউল করিম (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে তাকে কোনাবাড়ী থানায় সোপর্দ করা হয়।

রবিবার (০২ আগস্ট) সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। আটক রেজাউল গাজীপুর জেলার শ্রীপুর থানার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আরপি চেকপোস্টে আসেন রেজাউল করিম। নিয়ম অনুযায়ী দর্শনার্থীদের দেহ তল্লাশির সময় দায়িত্বরত কারারক্ষীদের কাছে তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে নিবিড়ভাবে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় রেজাউল করিমকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, ‘সকালে কারাগার থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ইয়াবাসহ একজনকে কারারক্ষীরা পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় রেজাউল করিমের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এএম/এমওএফ/ 
সম্পর্কিত
দিল্লিতে বিক্ষোভ: প্রতিরোধমূলক গ্রেফতার দিপকে, ছাড়া পেলেন নেহা
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
লুঙ্গির কোঁচায় লুকানো ১৯৮ ইয়াবাসহ আটক ইউপি সদস্য
সর্বশেষ খবর
বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে
বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে
ফের রণক্ষেত্র ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষ
ফের রণক্ষেত্র ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষ
তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী
তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে