উদ্ধারকাজে গিয়ে নিজেই লাশ হলেন পুলিশ সদস্য

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৬, ১৩:৪৪ আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৩:৪৪

কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে যায়। এতে চাপা পড়ে পারভেজ মিয়া (৩০) নামের এক সদস্য নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।

পুলিশ জানায়, রাতে ভৈরব হাইওয়ে পুলিশের একটি টিম সিএনজি দুর্ঘটনার সংবাদ পেয়ে উদ্ধারের জন্য রওনা দেন। পথে দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে পুলিশের পিকআপ ভ্যানটির একটি চাকায় হাওয়া কম থাকায় চালক গাড়িটি সড়কের পাশে থামান।

ওই সময় পেছন দিক থেকে আসা ধানের খোসাবোঝাই একটি ট্রাক অপর একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের পিকআপের ওপর উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে অবস্থানরত পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় এলাকাবাসী ও অন্য পুলিশ সদস্যদের সহযোগিতায় যৌথ উদ্ধার অভিযান চালিয়ে ট্রাকের নিচে চাপা পড়া কনস্টেবল পারভেজের লাশ উদ্ধার করে।

ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমরা তার পরিবারে খবর পাঠিয়েছি। তাছাড়া এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি