স্বতন্ত্র নির্বাচন করে জয় পাওয়া সেই জিসান ছাড়ছেন জাকসুর সম্পাদক পদ

জাবি প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৬, ১৬:১৬ আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১৬:৪২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসান আহমেদ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, তিনি সাংস্কৃতিক সম্পাদকের পদ থেকে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেছেন। আগামী রবিবার প্রশাসনের কাছে পদত্যাগপত্রের লিখিত কপি জমা দেবেন।

এ বিষয়ে জিসান বলেন, ক্ষমতার চেয়ে আত্মমর্যাদা বেশি গুরুত্বপূর্ণ। তাই সম্মান ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ না থাকায় দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে দায়িত্ব পালনকালে কোনও আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।

পরে দেওয়া আরেকটি দীর্ঘ ফেসবুক পোস্টে শেখ জিসান আহমেদ তার পদত্যাগের কারণ ব্যাখ্যা করেন। তিনি দাবি করেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার আমার সিদ্ধান্তে হস্তক্ষেপ করেছে।

তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপক নির্বাচন ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে একাধিকবার সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। টিএসসির শিক্ষকদের সঙ্গে আলোচনা করে উপস্থাপক চূড়ান্ত করার পরও প্রশাসনের উচ্চপর্যায় থেকে নতুন করে উপস্থাপক যুক্ত করা হয়। অনুষ্ঠান শুরুর আগে গিয়ে তিনি দেখেন, তার সঙ্গে আলোচনা ছাড়াই আরও কয়েকজনকে উপস্থাপক করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এসব পরিবর্তন রাজনৈতিক স্বার্থে করা হয়েছে, যার ফলে কয়েকজন উপস্থাপক অপমানিত বোধ করেন এবং কেউ অনুষ্ঠান ছেড়ে চলে যান।

জিসান আরও অভিযোগ করেন, অনুষ্ঠান চলাকালে তাকে প্রশাসনের পক্ষ থেকে কয়েকজন ছাত্রনেতার নাম মাইক্রোফোনে ঘোষণা করতে চাপ দেওয়া হয়। পরে সেই নাম ঘোষণা করার পর উপস্থিত ছাত্রদলের নেতাদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। এ সময় তাকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতেও চাপ দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক হয়েও তাকে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেওয়া হয়নি। তার ভাষায়, আমি একজন শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে এগুলো সহ্য করবো? শিক্ষার্থীদের সম্মান আমার সম্মান না?

এর আগে বৃহস্পতিবার রাতের প্রথম পোস্টে শেখ জিসান আহমেদ লিখেছিলেন, তিনি কখনও রাজনীতি করেননি এবং ভবিষ্যতেও রাজনীতিতে আসবেন না। রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার কোনও আগ্রহও তার নেই বলে উল্লেখ করেন। একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে, গত বুধবার রাতে জুলাই আন্দোলনে উপলক্ষে জাকসুর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজাসহ কয়েকজনের সঙ্গে জিসানের বাগবিতণ্ডা হয়। উপস্থিত অন্য ছাত্রদল নেতারা সেলিম রেজাকে নিবৃত্ত করেন। ওই ঘটনার পরদিনই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
১০০ পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, আবেদন ১৯ অক্টোবর পর্যন্ত
সাজেকে ঘুরতে এসে শিক্ষকের মৃত্যু
ঘটনাস্থলে না থেকেও মামলার আসামি সাংবাদিক-বাস মালিক, সাক্ষী পুলিশ ও দলীয় নেতা
সর্বশেষ খবর
সোশ্যাল মিডিয়া ফিডে ঝড় তুলবে আবুধাবির এই ১০ ফটোস্পট
সোশ্যাল মিডিয়া ফিডে ঝড় তুলবে আবুধাবির এই ১০ ফটোস্পট
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫
ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫
জম্মু-কাশ্মীর বিধানসভায় হট্টগোল, হাতাহাতি
জম্মু-কাশ্মীর বিধানসভায় হট্টগোল, হাতাহাতি
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
ইলিশের সংকট কোথায়
ইলিশের সংকট কোথায়