গোপালগঞ্জের প্রবেশপথে চেকপোস্ট, জেলাজুড়ে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৬, ২০:৫২ আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৮:২৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার (১৫ আগস্ট) গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়ানো ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব, এপিবিএনসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ছাড়াও জেলার প্রবেশপথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট।

অপরদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি গেট ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকাল পৌনে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নেতৃত্বে যৌথ টহল বের করা হয়। এতে পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্যরা অংশ নেন। টহলটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকায় যায়। পরে জেলা শহরে ফিরে এসে টহল শেষ হয়।

পুলিশ সুপার হাবীবুল্লাহ বলেন, ১৫ আগস্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনও অবনতি না ঘটে, সে জন্য বিজিবিসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন।

জেলা প্রশাসক আরিফ-উজ-জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির সদস্যরা পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস পদে কামারুম মুনিরার যোগদান  
অনুতপ্ত হয়ে কি রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ?
আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ১৫
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর, ২০২৬)
মেসির বিদায়ী ম্যাচে লড়ছে আর্জেন্টিনা, একাদশে যারা
মেসির বিদায়ী ম্যাচে লড়ছে আর্জেন্টিনা, একাদশে যারা
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা