গাজীপুরে একদিনে ৩ জনের লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি 
১৫ আগস্ট ২০২৬, ০১:৫৬আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০১:৫৬

গাজীপুরের শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ নিলুফা আক্তার, পোশাকশ্রমিক ইমরান হোসেন অন্তর এবং ভাঙারি দোকানি মনির হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) সকালে এবং দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বিষয়টি জানিয়েছেন। 

নিহত নিলুফা আক্তার (২৪) উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের পোশাকশ্রমিক ইমনের স্ত্রী, ইমরান হোসেন অন্তর (২৪) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কালাঘর গ্রামের লালচানের ছেলে এবং মনির হোসেন (৩৬) উপজেলার গোসিংগা ইউনিয়নের খোঁজেখানি গ্রামের মাঈন উদ্দিনের ছেলে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গৃহবধূ নিলুফা আক্তার নিজ বাসা থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি ছোট পুকুরে নিলুফার লাশ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ দুপুরে উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের একটি পুকুর থেকে লাশ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী পোশাকশ্রমিক ইমনকে আটক করে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। 

অপরদিকে, পোশাকশ্রমিক ইমরান হোসেন অন্তরের (২৪) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ইমরান হোসেন ও তার স্ত্রী স্বর্ণা আক্তার উপজেলার জৈনা বাজারের আশা রোড এলাকায় জলিল মিয়ার বাড়িতে ভাড়া থেকে এস কিউ গ্রুপের এসকিউ সেলসিয়াস লিমিটিডে পোশাক কারখানায় চাকরি করতেন। আত্মহত্যার কারণ হিসেবে অনলাইন জুয়ায় আসক্তির কথা জানিয়েছে পুলিশ। 

স্থানীয় ও স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ইমরান ও তার স্ত্রী একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করে তার স্ত্রী স্বর্ণা ঘুম থেকে উঠে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে পাশের ঘরের ভাড়াটিয়ারা ছুটে এসে ইমরানকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। 

নিহতের ভাই হৃদয় জানান, ইমরান হোসেন দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। প্রায় আট মাস আগে সড়ক দুর্ঘটনায় তাদের মা মারা যান। এর প্রায় দেড় মাস আগে তার একটি সন্তানও মারা যায়। এসব ঘটনায় ইমরান মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। অনলাইন জুয়ার কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে কিনা, তদন্ত ছাড়া নিশ্চিত করে বলতে পারিছ না। 

এদিকে, শুক্রবার দুপুরে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের খোঁজেখানি গ্রামে পুরোনো মাটির ঘর ভাঙার সময় মাটির নিচে চাপা পড়ে ভাঙারি ব্যবসায়ী মনির হোসেন নিহত হয়েছেন। 

প্রতিবেশী আকতার হোসেন জানান, মনির হোসেন কয়েক দিন ধরে পুরোনো মাটির ঘর ভাঙার কাজ করছিলেন। শুক্রবার দুপুরেও ঘর ভাঙার সময় মাটির দেয়ালের বড় একটি অংশ হঠাৎ ভেঙে মনির হোসেনের ওপর পড়ে। এ সময় দেয়ালের নিচে চাপা পড়ে তিনি আহত হন। স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক জেলার সব ফিলিং স্টেশন বন্ধ, গ্যাসের জন্য হাহাকার
এক জেলার সব ফিলিং স্টেশন বন্ধ, গ্যাসের জন্য হাহাকার
‘নগর পরিবহন সমস্যা সমাধানে চার স্তরে এআই’ 
‘নগর পরিবহন সমস্যা সমাধানে চার স্তরে এআই’ 
গাজীপুরে একদিনে ৩ জনের লাশ উদ্ধার
গাজীপুরে একদিনে ৩ জনের লাশ উদ্ধার
এদেশের মানুষের উন্নয়ন শুধু বিএনপিই করতে জানে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এদেশের মানুষের উন্নয়ন শুধু বিএনপিই করতে জানে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি