নন্দন বিলে নৌকাবাইচ উপভোগ করলো হাজারো দর্শনার্থী

টাঙ্গাইল প্রতিনিধি
২২ আগস্ট ২০২৬, ২০:৩৯ আপডেট : ২২ আগস্ট ২০২৬, ২০:৩৯

টাঙ্গাইলের বাসাইলে দিগন্ত বিস্তৃত জলভরা ঐতিহ্যবাহী নন্দন বিলে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকালে উপজেলার ফুলকী দক্ষিণপাড়া যুবসমাজের উদ্যোগে ছোট ছোট নৌকা নিয়ে এ বাইচের আয়োজন করা হয়।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে উপজেলার ফুলকী দক্ষিণপাড়া যুবসমাজ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে। ফুলকী ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত ছোট ছোট প্রায় ২০টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের সমাগম হয়। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে কোনও রাজনৈতিক নেতা বা ব্যক্তিতে অতিথি করা হয়নি। মূলত আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ও মানুষকে বিনোদন দিতে যুবসমাজের উদ্যোগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ২০টি ছোট ছোট নৌকা পাঁচটি গ্রুপে অংশ নেয়। প্রতিযোগিতায় কোনও বড় নৌকা ছিল না। ১২ থেকে ১৫ হাত নৌকাগুলো বাইচে অংশ নেয়। চ্যাম্পিয়ন নৌকাকে ২৪ ইঞ্চি স্মার্ট টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।

/এএম/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি