জঙ্গল থেকে মায়ের লাশ উদ্ধারের ৫ দিন পর নদীতে ভেসে উঠলো সন্তান

মাদারীপুর প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৬, ২৩:০০আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ২৩:০৩

মাদারীপুরের শিবচরে জঙ্গল থেকে এক নারীর লাশ উদ্ধারের পাঁচ দিন পর আড়িয়াল খাঁ নদ থেকে তার এক বছরের শিশুসন্তানের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার নিলখী এলাকায় শিশুটির লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে উদ্ধার করে পুলিশ ও নৌ-পুলিশ।

এরপর সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট বেলা ১১টার দিকে শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় একটি জঙ্গলে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধারের পর ওই নারীর পরিচয় শনাক্ত করে। তার বাড়ি নাটোর জেলার লালপুর থানা এলাকায়। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে শিবচর থানায় মামলা করেছেন নিহত নারীর বাবা।

পুলিশ সূত্রে জানা যায়, তিন বছর আগে মাদারীপুর সদর উপজেলার বড়মেহের এলাকার সাহাবুদ্দিন হাওলাদারের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। এই দম্পতির একমাত্র সন্তান ছিল আবির। ওই নারীর স্বামী একটি মামলায় কারাগারে ছিলেন। এ সময় ওই নারীর সঙ্গে পরিচয় হয় শিবচরের বাখরেরকান্দি এলাকার ফারুক মোল্লার সঙ্গে। ফারুকের বাড়িতে ওই নারীকে ডেকে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করা হয়। পরে তার লাশ জঙ্গলে ও শিশুসন্তানকে আড়িয়াল খাঁ নদে ফেলে দেওয়া হয় বলে জানতে পারে পুলিশ।

এর মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজৈর এলাকা থেকে ফারুককে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ ও র‍্যাব-৮। তার কাছ থেকে ওই নারীর ব্যবহৃত মালা, ওড়না এবং এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ফারুক শিশু আবিরকে আড়িয়াল খাঁ ব্রিজ থেকে নদে ফেলে দিয়ে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। এর পর থেকেই নদীতে নিখোঁজ শিশুটির লাশ উদ্ধারে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার পাঁচ দিন পর শিশুটির লাশ উদ্ধার করা হলো।

শিবচর থানার ওসি কামাল হোসেন বলেন, ‌‘আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুসারে নদ থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
কীভাবে মিলে গেলো পুলিশ কর্মকর্তা ও আসামির শার্ট?
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
সর্বশেষ খবর
এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত
এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত
‘আমাকে আক্রমণ করা হয়েছিল, নিজেকে রক্ষা করতে পুলিশ ডাকতে হয়েছে’ 
‘আমাকে আক্রমণ করা হয়েছিল, নিজেকে রক্ষা করতে পুলিশ ডাকতে হয়েছে’ 
জামায়াতের এক এমপি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
জামায়াতের এক এমপি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল: নেতানিয়াহুর দাবি
ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল: নেতানিয়াহুর দাবি
সর্বাধিক পঠিত
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 