মন্ত্রণালয়ে আরেকটু বোঝার পরই সিদ্ধান্ত নেবো কীভাবে দুর্নীতি সরানো যায়: খাদ্যমন্ত্রী

সাভার (ঢাকা) প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৬, ০০:২৭আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০০:২৭

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্যটাই থাকবে, নিরাপদ খাদ্য জন সাধারণের কাছে পৌঁছে দেওয়া।’

রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় সাভার পৌর এলাকার নামা বাজার মহল্লায় খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী খাদ্য মন্ত্রণালয়ের দুর্নীতির প্রসঙ্গে বলেন, ‘মন্ত্রণালয়ে আমাকে আরও একটু দেখতে হবে বুঝতে হবে। কিছু বোঝার পরই আমরা সিদ্ধান্ত নেবো কীভাবে এখান থেকে দুর্নীতিটা সরানো যায়।’

নিরাপদ খাদ্য জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাসে মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী খাদ্যের প্রতি খুবই সচেতন। আমাদের মূল লক্ষ্যটাই থাকবে নিরাপদ খাদ্য জন সাধারণের কাছে পৌঁছে দেওয়া। মানুষের খাদ্য নিরাপদ রাখার জন্য আমাদের যা করার দরকার সে ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’

এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, সাভার খাদ্য পরিদর্শক খন্দকার সেলিম হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি ধামরাই পৌর শহরের ইসলামপুর খাদ্য গুদামে আকস্মিক পরিদর্শনে যান। 

সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত আছে। এখানে কোনও অসুবিধা নেই, ইনশাআল্লাহ বাংলাদেশের সাধারণ জনগণের কাছে যে চাল, গম যেগুলো আছে, সেগুলো আমরা ঠিকমতো সরবরাহ করতে পারবো।’

সেখানে উপস্থিত ছিলেন- ঢাকা ২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা।

/এফআর/
সম্পর্কিত
খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
সর্বশেষ খবর
উজবেকিস্তানের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ
উজবেকিস্তানের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ
২ হাজার কোটি টাকার তহবিল গঠন, ব্যবসায়ীরা ঋণ পাবেন ৭ শতাংশ সুদে
২ হাজার কোটি টাকার তহবিল গঠন, ব্যবসায়ীরা ঋণ পাবেন ৭ শতাংশ সুদে
জেলার উন্নয়ন তদারকিতে মন্ত্রীরা, বিরোধী দলের আপত্তি কেন?
জেলার উন্নয়ন তদারকিতে মন্ত্রীরা, বিরোধী দলের আপত্তি কেন?
প্রবাসীর ৪০ লাখ টাকার স্বর্ণ ছিনতাই, বিএনপি-ছাত্রদল ২ নেতা গ্রেফতার
প্রবাসীর ৪০ লাখ টাকার স্বর্ণ ছিনতাই, বিএনপি-ছাত্রদল ২ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা