আমি কাঁদছি, বাঁচবো কিনা জানি না, মালিককে হোটেলে রেখে কোটি টাকা নিয়ে উধাও চালক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক চীনা পোশাক ব্যবসায়ীর গাড়ি থেকে এক কোটি টাকা নিয়ে গাড়িচালক পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। পরে চেয়ারম্যানের মোবাইল নম্বরে মেসেজ পাঠিয়ে ওই চালক লিখেছেন, ‘আমি দুঃখিত স্যার। আমাকে ভুলে যাবেন।’ এ ঘটনায় অভিযুক্ত চালক জাহিদ হাসানের (৩০) বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

বুধবার ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) আকরামুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় জাহিদ হাসানকে আসামি করা হয়েছে। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার কুলবাড়িয়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল থেকে জাহিদ হাসান ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান চীনা নাগরিক ইউ শ্যালীর গাড়িচালক হিসেবে কাজ করছিলেন। গত মঙ্গলবার গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি কারখানায় কাজ শেষে প্রতিষ্ঠানের গাড়িতে চেয়ারম্যানকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে রূপগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাব হোটেলের সামনে গাড়িটি থামান জাহিদ। পরে ইউ শ্যালী খাবার খেতে হোটেলের ভেতরে যান। এ সময় চালক গাড়িটি গুলশানের লে ডি’অর কফিশপের পার্কিংয়ে রেখে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

খাওয়া শেষে গাড়ির কাছে ফিরে চেয়ারম্যান গাড়ি ও চালককে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। চালকের মোবাইল নম্বরে কল করা হলে সেটিও বন্ধ পাওয়া যায়।

মামলার বাদী আকরামুল ইসলাম বলেন, পরে গাড়িচালক জাহিদ চেয়ারম্যানের মোবাইলে একটি মেসেজ পাঠান। সেখানে দুঃখ প্রকাশ করে লেখেন, ‘আমি দুঃখিত স্যার। আমাকে ভুলে যাবেন। আপনার গাড়ি লে ডি’অর কফিশপের পার্কিংয়ে রেখে গেছি। আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ওপরওয়ালা জানেন, আমি জীবনে কারও বিশ্বাস ভঙ্গ করিনি। তবে আমাকে এটি করতে বাধ্য করা হয়েছে। আমি জানি না, বাঁচবো কিনা। যদি বেঁচে থাকি, আপনার টাকা ফেরত দেবো। আমি এখন কাঁদছি। কারণ, আমি বিশ্বাস ভঙ্গ করেছি।’

আকরামুল ইসলাম জানান, পরে গুলশানের লে ডি’অর কফিশপের পার্কিং থেকে গাড়িটি উদ্ধার করা হয়। তবে গাড়ির পেছনের ডালায় রাখা এক কোটি টাকার ব্যাগটি পাওয়া যায়নি।

তিনি জানান, ওই চীনা নাগরিক প্রায় ১০ বছর ধরে বাংলাদেশে পোশাক তৈরির ব্যবসার সঙ্গে যুক্ত। গাজীপুরে তার চারটি প্রতিষ্ঠান রয়েছে। তিনি গুলশানে বসবাস করেন। বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশেও তার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ সার্কেলের (গ-সার্কেল) সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‌‘এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত চালককে গ্রেফতার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।’

 

/এএম/ 
সম্পর্কিত
মাদ্রাসাছাত্রের মৃত্যু: শিক্ষকের জামিনে ক্ষুদ্ধ বাবা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
কলকাতায় বাংলাদেশি নাগরিকদের জন্য নির্দেশনা 
কলকাতায় বাংলাদেশি নাগরিকদের জন্য নির্দেশনা 
‘এসআরবি’ হবে নতুন মোড়কে ‘র‌্যাব’: নাহিদ ইসলাম
‘এসআরবি’ হবে নতুন মোড়কে ‘র‌্যাব’: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্র থেকে কেন ১০ বিলিয়ন ডলারের স্বর্ণ সরিয়ে নিলো নেদারল্যান্ডস
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্র থেকে কেন ১০ বিলিয়ন ডলারের স্বর্ণ সরিয়ে নিলো নেদারল্যান্ডস
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন