আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’

মাদারীপুর প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৫

মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের চার নেতা দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা প্রায় ৩০ নেতাকর্মীও দলীয় পদ ও সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ইউনিয়নের ফজলুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আওয়ামী লীগের সঙ্গে আর কোনও সম্পর্ক না রাখার ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন- ভান্ডারিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক আক্তার হোসেন সরদার, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি করিম হাওলাদার ও ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহজাহান সরদার। তাদের সঙ্গে প্রায় ৩০ জন নেতাকর্মী ও সমর্থকও পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারীরা বলেন, আমরা বিগত দিনে আওয়ামী লীগের বিভিন্ন পদে থেকে দলের জন্য কঠোর পরিশ্রম করেছি। ঊর্ধ্বতন নেতাদের প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। কিন্তু আজ বড় বড় নেতারা বিদেশে আরাম-আয়েশে জীবন কাটাচ্ছেন, আর আমরা চরম অবহেলার মধ্যে রয়েছি। কোনও নেতাই এখন আর আমাদের খোঁজখবর রাখেন না। আমরা বিপদে পড়লেও দেখার কেউ নেই।

তারা আরও বলেন, তাই আমরা সজ্ঞানে ও স্বেচ্ছায় আওয়ামী লীগের সব কার্যক্রম ও পদ থেকে নিজেদের সরিয়ে নিয়েছি। আমরা আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এখন থেকে আওয়ামী লীগের কোনও কার্যক্রমের সঙ্গে আমাদের আর কোনও সম্পর্ক নেই।

/এফআর/
সম্পর্কিত
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সর্বশেষ খবর
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে বৈঠক হতে পারে ডোনাল্ড ট্রাম্পের 
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে বৈঠক হতে পারে ডোনাল্ড ট্রাম্পের 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল