এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বক্তাবলী ইউনিয়নের বক্তাবলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তাওহীদুল ইসলাম তাওহীদ এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক।

এনসিপির নারায়ণগঞ্জের প্রচার উপকমিটির সম্পাদক সোনিয়া আক্তার লুবনা বলেন, বক্তাবলী বাজারে স্থানীয় এক নেতার বাড়িতে এনসিপির নেতারা সাংগঠনিক সভা করেন। সভায় জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে স্থানীয় লোকজনের সঙ্গেও বাজারে কথা বলেন এনসিপির নেতারা। এ সময় স্থানীয়রা বক্তাবলী এলাকায় ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটা নিয়ে অভিযোগ করেন।

তিনি বলেন, ‘মাটি কাটা নিয়ে তখন এনসিপির নেতারা প্রতিবাদ জানিয়ে বক্তব্যও দেন। বক্তব্য দেওয়ার জেরেই দেশি অস্ত্র নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হামলা চালান। হামলায় তাওহীদুল গুরুতর আহত হন। তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তিনি নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।’

বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নির্দেশে তার ছোট ভাই ইয়াসিন ও অনুসারীরা হামলায় অংশ নেন বলে অভিযোগ করেন এনসিপির নেতারা।

তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপি নেতা হালিম আজাদ। তার দাবি, এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কিছু লোকজনের ঝগড়া ও মারামারির ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। সেখানে তাওহীদ আহত হয়েছেন বলে জেনেছি। কিন্তু এ ঘটনার সঙ্গে আমি কিংবা আমাদের কেউ জড়িত না। কার সঙ্গে ঝগড়া হয়েছে তাও জানি না। আমি নিজেও বিষয়টি খোঁজ করছি।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শামীম হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখছি। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে হামলার ঘটনায় এনসিপির স্থানীয় সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) আব্দুল্লাহ আল আমিন সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘নারায়ণগঞ্জের বক্তাবলীতে শান্তিপূর্ণ মিটিংয়ে এনসিপির নেতা তাওহীদসহ নেতাকর্মীদের ওপর বিএনপি সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলার জবাব নেওয়া হবে। হামলাকারী বিএনপি নামধারী সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় না আনা হলে সমস্ত দায়-দায়িত্ব প্রশাসন ও সরকারি দলকে নিতে হবে।’

/এফআর/
সম্পর্কিত
ঘরের মেঝেতে পুঁতে রাখা ৩০ হাতবোমার একসঙ্গে বিস্ফোরণ, উড়ে গেলো টিন
যুবদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, এলাকায় ভাঙচুর ও গুলি বর্ষণ
এসপি বললেন ‘কেউ চাপ দিলে আমি নাম বলে দেবো’
সর্বশেষ খবর
বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার সন্দেহে আটক সেই ৫ জনকে জামিনে ছাড়লো পুলিশ
বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার সন্দেহে আটক সেই ৫ জনকে জামিনে ছাড়লো পুলিশ
রাজধানীতে পুলিশের অভিযানে ২ জন গুলিবিদ্ধ, গ্রেফতার ১০
রাজধানীতে পুলিশের অভিযানে ২ জন গুলিবিদ্ধ, গ্রেফতার ১০
ঘরের মেঝেতে পুঁতে রাখা ৩০ হাতবোমার একসঙ্গে বিস্ফোরণ, উড়ে গেলো টিন
ঘরের মেঝেতে পুঁতে রাখা ৩০ হাতবোমার একসঙ্গে বিস্ফোরণ, উড়ে গেলো টিন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২, মামলা ২৯
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২, মামলা ২৯
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন