পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫

অবৈধভাবে মাটি ও বালু তোলা বন্ধে ব্যবস্থা নিতে এক নৌপুলিশ পরিদর্শককে মোবাইল ফোনে হুঁশিয়ার করে দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। বক্তাবলী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক আমিনুল হককে মোবাইল ফোনে তিনি বলেছেন, ‘এই জায়গায় যদি মাটি কাটা হয়, আপনার খবর আছে।’

আব্দুল্লাহ আল আমিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব। মোবাইলে কথা বলার সময় ধারণ করা এক ভিডিওতে এ এমপিকে বলতে শোনা যায়, ‘শোনেন, আপনার (পরিদর্শক) বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ। মাটি কাটার কমিশন খাবেন, আর আমাকে বলবেন অভিযান আছে— এই সব ফাইজলামি বাদ দেন। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ, মাটি কাটার কমিশন খান আপনি।’

এরপর তিনি বলেন, ‘অভিযোগ যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে কাল থেকে যেন কোনও মাটি কাটা না হয়। এই জায়গায় যদি মাটি কাটা হয়, আপনার খবর আছে।’

ভিডিওতে অপর প্রান্তের ব্যক্তির বক্তব্য শোনা না গেলেও তার কথার জবাবে এমপি বলেন, ‘ঠিক আছে, আমরা দেখতে চাই এটা।’ পরে তিনি বলেন, ‘যতগুলো লোক নদী পার হয়, তারা দেখতাছে মাটি কাটতাছে। আপনারা ঘুমান, এটা যাতে না হয়। ঠিক আছে।’

কথোপকথনের বিষয়ে জানতে চাইলে বক্তাবলী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক আমিনুল হক বলেন, ‘সংসদ সদস্য মঙ্গলবার বিকালে নদীতে অবৈধভাবে চলা ‘‘গ্রাফি’’ (বালু-মাটি তোলার বিশেষ নৌযান) বন্ধের বিষয়ে ফোন করেছিলেন।’ তার ভাষ্য, নদীতে মাঝেমধ্যে একটি যন্ত্র দিয়ে চুরি করে মাটি কাটার কাজ চলতো। সেটি যাতে ভবিষ্যতে না চলে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

পরিদর্শক আমিনুল হক বলেন, ‘উনি আমাকে ফোন করে বলেছেন, নদীতে যে গ্রাফি মাঝেমধ্যে চলতো, চুরি করে চালাতো— এটা যাতে ভবিষ্যতে না চলে। এটা কীভাবে ঠেকাবেন। কেউ যেন গ্রাফি চালাতে না পারে। আমি নিজে নদীতে নামছি। ইনশা আল্লাহ আমরা অভিযানে আছি, যাতে তারা নামতে না পারে। কোনও গ্রাফি যেন নদীতে না থাকে।’

এর আগে গত সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী বাজার এলাকায় এনসিপির নেতা তৌহিদুল ইসলামসহ কয়েকজন নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটে। ওই হামলার ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে না, এমন অভিযোগ তুলে এনসিপির নেতাকর্মীরা ফতুল্লা মডেল থানার সামনে জড়ো হন। সেখানে জেলা এনসিপির আহ্বায়ক জোবায়ের সরদারের ‘লাশের বদলে লাশ’ এবং ‘থানার ইট খুলে নেওয়ার’ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তৌহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক মো. হাসান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। মামলায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ, নজরুলসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে। মামলায় হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

এনসিপির নেতাদের অভিযোগ, তৌহিদুল ইসলাম বক্তাবলী ও আশপাশের এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও ইটভাটার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। তাদের অভিযোগ, এ কারণেই তার ওপর হামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
মানবিকতার সঙ্গে পুলিশি সেবা দিতে হবে: আইজিপি
সালমান মুক্তাদিরের সঙ্গে এরপর কী ঘটবে, বললেন আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
খেলনার চালান খুলতেই মিললো কোটি টাকার ড্রোন
খেলনার চালান খুলতেই মিললো কোটি টাকার ড্রোন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সশস্ত্র বাহিনীতে আধুনিক সরঞ্জাম ও মেধাভিত্তিক পদায়ন চায় সংসদীয় কমিটি
সশস্ত্র বাহিনীতে আধুনিক সরঞ্জাম ও মেধাভিত্তিক পদায়ন চায় সংসদীয় কমিটি
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা