চীন থেকে ট্যাক্স ফাঁকি দিয়ে আনা ৭ লাখ টাকা মূল্যের সুতা জব্দ

নরসিংদী প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৫ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৫

নরসিংদীর মাধবদীতে শুল্ক-কর ফাঁকি দিয়ে চীন থেকে আমদানি করা ২০ কার্টন সুতা জব্দ করেছে পুলিশ। এ সময় সুতা বহনকারী একটি ভ্যান ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (০৩ অক্টোবর) রাতে এই তথ্য নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। এর আগে সন্ধ্যায় মাধবদীর বিরামপুর এলাকা থেকে সুতা বোঝাই ভ্যানটি জব্দ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, জব্দ করা ২০টি কার্টনে মোট ২ হাজার ২০০ পাউন্ড সুতা রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। ঠিক কোন প্রতিষ্ঠানের জন্য এসব সুতা নেয়া হচ্ছিল এবং কারা এর সঙ্গে জড়িত এসব বিষয়ে স্পষ্ট তথ্য দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে একাধিক সূত্রের তথ্য বলছে, মাধবদীর জাহাঙ্গীর ট্রেডার্স থেকে মর্ডান ট্রেডার্স নামে আরেকটি প্রতিষ্ঠানের জন্য এসব সুতা নেওয়া হচ্ছিল। 

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চীন থেকে আমদানি করা সুতা বোঝাই ভ্যানটি নরসিংদী সদর উপজেলার পুরিন্দা এলাকা থেকে মাধবদীর একটি কারখানার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক কামরুল হাসানের সন্দেহ হলে তিনি ভ্যানটি থামিয়ে মাধবদী থানায় নিয়ে যান। পরে পুলিশ ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ২০ কার্টন সুতা জব্দ করে। এ সময় ভ্যানচালককেও হেফাজতে নেওয়া হয়। তবে আটককৃত ভ্যান চালকের নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ। 

পুলিশ সূত্রে আরও জানা যায়, জব্দ করা সুতার উৎস সম্পর্কে নিশ্চিত হতে পুরিন্দা এলাকায় পুলিশের একটি দল পাঠানো হয়েছে। সেখানে আরও বিপুল পরিমাণ মালামালের সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে। 

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘বিটিএমএ পরিচালক কামরুল হাসান সন্ধ্যায় একটি ভ্যানসহ ২০ কার্টন চায়না সুতা থানায় নিয়ে আসেন। পরে ভ্যানচালকসহ মালামালগুলো জব্দ করা হয়। জব্দ করা সুতার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। বিষয়টি কাস্টমস কর্মকর্তাকে জানানো হয়েছে। বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘জব্দ করা সুতার বৈধ আমদানি কাগজপত্র, শুল্ক-কর পরিশোধ এবং এগুলো কোন প্রতিষ্ঠান বা কারখানায় নেওয়া হচ্ছিল— এসব বিষয়ে যাচাই-বাছাই চলছে। তবে প্রাথমিকভাবে আমদানি করার ট্যাক্সের কাগজপত্র পাওয়া যায়নি।’ 

/এসটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোনালদোকে ঘিরে বিতর্ক, মুখ খুললেন ব্রুনো
রোনালদোকে ঘিরে বিতর্ক, মুখ খুললেন ব্রুনো
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বাধা ‘আইনের মারপ্যাঁচ’, বাড়ছে অপরাধ
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বাধা ‘আইনের মারপ্যাঁচ’, বাড়ছে অপরাধ
এআই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ৭ হাজার কোটি ক্ষতিপূরণ দাবি ঊর্বশীর
এআই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ৭ হাজার কোটি ক্ষতিপূরণ দাবি ঊর্বশীর
ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হতে পারে আজ
ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হতে পারে আজ
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?