সাংবাদিকদের ডেকে বিএনপির এমপি বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দেবো’

সাভার (ঢাকা) প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৫

‘এরপর যদি ধামরাই, রাজনৈতিক বিষয়ে ও বিএনপির বিপক্ষে একটি উচ্চারণ করেন অন্যায়ভাবে, সাংবাদিকতা শিখিয়ে দেবো। একদম সোজা কথা,’ এমন মন্তব্য করেছেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে ধামরাই পৌর শহরের আইঙ্গন এলাকায় সংসদ সদস্যের মালিকানাধীন চাল কল মিল কিষান কোল্ড স্টোরেজে সাংবাদিকদের সংবাদ সম্মেলনের কথা বলে ডেকে নেন তিনি। তার পাশে উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক, সহ-সভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক আতিকুজ্জামান স্বপনসহ আরও কয়েকজন নেতাকর্মী।

শনিবার (৩ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার বালিথা এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হন। এর মধ্যে একটি পক্ষের ব্যক্তিরা এমপি তমিজ উদ্দিনের অনুসারী। অপর পক্ষ ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ধামরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রমিজুর রহমান রোমার অনুসারী। এ হামলার ঘটনায়, রোমা এমপিকে সরাসরি তার সঙ্গে বিবাদের আহ্বান জানান।

এতে রোমাকে প্রধান আসামি করে মামলাও করা হয়েছে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেন সাংবাদিকরা। এরই পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য তমিজ উদ্দিন রবিবার নিজের চালকল কারখানায় সাংবাদিকদের সংবাদ সম্মেলনের কথা বলে ডেকে নেন।

ওই সংবাদ সম্মেলনে বক্তব্যকালে তিনি রমিজুর রহমান রোমাকে আওয়ামী লীগ বলে অভিহিত করেন। এ ছাড়া একপর্যায়ে সাংবাদিকদের নিয়েও বিভিন্ন মন্তব্য করেন। 

সাংবাদিকদের উদ্দেশে তমিজ উদ্দিন বলেন, ‘প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা এই গরমের মধ্যে এসেছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। শুধু একটা কথা বলতে চাই, আপনাদের ব্যাপারে। আমি কারও শত্রু না। আমি কারও কী বলেন, রাগের বিভাজন হই, এমন কোনও কাজ আমি করি না। আপনারা জানেন।’

এ সময় তার সঙ্গে নেতাকর্মীরা এক যোগে, ‘ঠিক’ বলে ওঠেন।

একপর্যায়ে রমিজুর রহমান রোমার নাম উল্লেখ না করেই ইঙ্গিত করে তমিজ উদ্দিন বলেন, ‘৪ তারিখেও যে মানুষটাকে নিয়ে আমি কথা বলতে চাই না, উচ্চারণও করতে চাই না। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, ৪ তারিখে আওয়ামী লীগের পক্ষে এই ধামরাই সদরে মিছিল করে নাই? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে আন্দোলন করে নাই? সেই মানুষটা, যে মানুষটি, আপনারা কী করে বলেন যে সেই মানুষটি বিএনপির একজন মানুষ? এবং এমপির সঙ্গে তাকে তুলনা করতেছেন আপনারা।’

এ সময় সংসদ সদস্যের সঙ্গে থাকা নেতাকর্মীরা, ‘দালাল’, ‘দালাল’ বলে চিৎকার করতে থাকেন। 

তমিজ উদ্দিন বলেন, ‘যেসব সাংবাদিক ভাইয়েরা কালকে এই নিউজটা করেছেন, নিশ্চয়ই চেনেন। আমি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার সঙ্গে দয়া করে বসবেন। যারা আছেন, তারা বসবেন এখনই। যারা নাই, তাদের সঙ্গে ঘরোয়াভাবে কথা বলবো। আপনাদের সম্মান রক্ষা করার জন্য।’

এ সময় তিনি বলেন, ‘এরপর যদি ধামরাইয়ের ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে, বিএনপির বিপক্ষে একটি উচ্চারণ করেন অন্যায়ভাবে, সাংবাদিকতা শিখিয়ে দেবো। একদম সোজা কথা।’

‘স্বৈরাচারের দোসর হইয়া, কে কারে শেল্টার দিলো- আর দুই হাজার, পাঁচ হাজার টাকা খাইয়া যা খুশি তাই করবেন, এটা ভুলে যেতে হবে।’

তমিজ উদ্দিন বলেন, ‘আপনারা নিজেরা কি জানেন না, বিগত দিনগুলাতে আজকে যে চ্যালেঞ্জ দিলো, সে কিন্তু ভোটের চ্যালেঞ্জ দেয় নাই। সে কিন্তু জনগণের কথা বলে নাই। ‘‘ক্ষমতা থাকলে সুতিপাড়া আইসা আমার লগে মারামারি করো’’, তাই তো? এবং এই ‘‘মারামারি করুক’’, এই শব্দটা কিন্তু আপনারাই বের করে নিয়ে আসছেন তার বক্তব্য থেকে। আপনারা একবারের জন্য কিন্তু প্রশ্ন করেন নাই যে, ‘‘আপনি কী বলতেছেন? এমপি আপনার সঙ্গে মারামারি করতে আসবে কেন? আপনি কে?’’ আপনারা এ কথা কেন বললেন না যে, ‘‘আমি তমিজ সাহেবের দল করি না, আমি তারেক রহমানের দল করি।’’ কেন আপনারা বললেন না, তাহলে নিশ্চয়ই আপনি সাহেবকে ভোটটা দেন নাই, তার বিরোধিতা করেছেন। আপনারা এ কথা কেন বলেন নাই যে, আপনি সন্ত্রাসী করেন আজকে নয়, আওয়ামী লীগ যেদিন ক্ষমতায় গেছে সেদিন থেকেই?’

তিনি রমিজুর রহমান রোমার নাম উল্লেখ না করেই ইঙ্গিত করে আরও বলেন, ‘আপনার ভাগ্য উন্নয়ন হয়েছে। আপনি কি একটা ট্রেড লাইসেন্স দেখাতে পারবেন? যেকোনও ব্যবসা করতে গেলে, পানির দোকানদারি করতে গেলেও তো ট্রেড লাইসেন্স লাগে। দয়া করে কেন আপনারা এই প্রশ্নটি তুলেন নাই যে, আপনার একটা ট্রেড লাইসেন্স নাই, অথচ আপনি ঢাকায় বাড়ি, ধামরাইয়ে কয়েকটা বাড়ি, বিশাল বিশাল অট্টালিকা। আপনি চ্যালেঞ্জ করেন, ‘‘তারেক রহমান যে গাড়ি চালায়, আমি সেই গাড়ি কিনেছি’’। আপনারা শোনেন না এটা? আমি সাংবাদিক ভাইদের প্রশ্ন করতেছি। এই কথা আপনারা শোনেন না মানুষের কাছে? এই যে অগণিত টাকা-পয়সা, আপনারা একবারও কোনও প্রশ্ন করেন, এর উৎস কী?’

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে তমিজ উদ্দিন বলেন, ‘দয়া করে আপনারা সম্মানের জায়গায় থাকেন। আপনারা আমাকে ভালো করে চেনেন। অনেকেই বলেন যে, ‘‘তারেক সাহেব আগের সেই তারেক সাহেব নাই।’’ আমরা ছেড়ে দিয়েছিলাম এই কারণে। ৫ তারিখের পরে আপনারা কেউ বলেন নাই, যখন জামায়াত, এনসিপিসহ আওয়ামী লীগের দোসররা বদনাম তোলে, বাংলাদেশে বিএনপির লোকরা চাঁদাবাজি করে খাচ্ছে। কিন্তু আপনারা অনেকেই, আমি সবাইকে বলবো না, অনেকেই ওই দুই-চার-পাঁচ হাজার টাকার লোভে গিয়ে আপনারা প্রশংসা করেছেন চাঁদাবাজদের। তাদের মতো নেতা হয় না, তাদের মতো লোক হয় না, তারা এত জনপ্রিয়! এখন আমি ফেসবুকে কোনও সাংবাদিকের একটা পোস্ট দেখতেছিলাম, ‘‘এত বড় নেতা, সে এত স্বচ্ছ মানুষ, সে সুতিপাড়ার চেহারা বদলায় ফেলছে।’’ 

তিনি বলেন, ‘এই যে ব্যাপারগুলা, এগুলো আমার বলার কথা ছিল না। তাকে আমার কথা একেবারেই বলা চলে না। তবুও আমি সাংবাদিক ভাইদের বলছি, আমাদের নেতারা তো সব জানেই। আপনারা কেন প্রশ্ন করলেন না? বিগত ১৬ বছর, কয়েকদিন তো ছিলেন এই তমিজ সাহেবের সঙ্গে, নেতাও সেই বানাইছিল একসময়। তো হারিয়ে গেছেন, গেছেন গা। কিন্তু এই ১৬ বছর বা শেষের ১০টা বছর, আপনি ধামরাইয়ের মাঠে কেউ দেখছেন আমাদের সঙ্গে? দেখছেন? তাহলে কোনোদিন একটা ছবি দেখাইতে পারবেন, সাংবাদিকেরা? সেই লোকটা আপনারা বিএনপি বানালেন। আমার প্রতিপক্ষ বানাইলেন, আমার কিছু বুঝি না। ওটা আমার মাথায় ঢোকে না। আপনারা কী চান, ওই যে অন্ধকারে যারা আছে, আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য তাদের সঙ্গে হাত মেলাতে? মেলালে আমরা রাজনীতি আপনাদের সঙ্গে করবো? অন্য কেউ করুক আর না করুক, আমি করবো না। আমরা এটা জানি।’

তিনি আরও বলেন, পরিষ্কার কথা, স্বচ্ছ সুন্দর সংবাদ আপনারা পরিবেশন করেন। আমরা আপনাদের স্যালুট দেবো। সমস্যা থাকলে বলবেন। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা করবো। কারণ আপনাদের ক্ষমতা আমার চেয়ে অনেক বেশি। আমরা সবাই আপনাদেরকে সম্মান করি। সেই কারণে একটা খবর প্রচার করার আগে ভালো করে দেখে, বুঝে, দয়া করে করবেন।’

এ দিকে এ সংবাদ সম্মেলনের পরপরই তমিজ উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত উপজেলা বিএনপি, পৌর বিএনপি, পৌর ছাত্রদল ও ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন। উপজেলা প্রশাসনের কাছেও লিখিত অভিযোগ দেন।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
অর্ধশতাধিক লোক নিয়ে একদিনেই রেলের বাংলোসহ ৫০ কোটি টাকার জমি দখলের চেষ্টা নেতার
সর্বশেষ খবর
বিকাশে বিল পরিশোধ করে স্মার্ট টিভি জেতার সুযোগ
বিকাশে বিল পরিশোধ করে স্মার্ট টিভি জেতার সুযোগ
সরঞ্জাম এলেই রাজধানীতে চালু হচ্ছে শিশুদের নতুন পার্ক, জানালেন প্রশাসক
সরঞ্জাম এলেই রাজধানীতে চালু হচ্ছে শিশুদের নতুন পার্ক, জানালেন প্রশাসক
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার