আমরাও চাই, সিন্ডিকেট বলে যেন কোনও শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৬, ১৭:৩৮ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৭:৩৮

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, ‘সিন্ডিকেট কোনও সরকারই পছন্দ করে না। আমরাও চাই, সিন্ডিকেট বলে যেন কোনও শব্দই না থাকে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বলেন।

খাদ্য মজুত ভালো পর্যায়ে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাজার মূল্য নিয়ে এখন পর্যন্ত সেরকম কোনও সমস্যা হয়নি। আমাদের খাদ্য মজুতও ভালো আছে।’

তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।’

পুষ্টিকর চাল উৎপাদনের প্রকল্প উদ্বোধনের বিষয়ে আফরোজা খানম বলেন, ‘এ মুহূর্তে নির্দিষ্ট সময় বলতে পারছি না। আমরা আজ এখানে এসেছি। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব প্রকল্পটি চালুর চেষ্টা করা হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
মন্ত্রণালয়ে আরেকটু বোঝার পরই সিদ্ধান্ত নেবো কীভাবে দুর্নীতি সরানো যায়: খাদ্যমন্ত্রী
খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী
সেবার মানোন্নয়নে প্রযুক্তির ব্যবহার অ্যাভিয়েশন খাতে নতুন মাত্রা যোগ করবে: বিমানমন্ত্রী 
সর্বশেষ খবর
শরীরে পানিশূন্যতা ঠেকাতে খাবারের তালিকায় রাখুন এই ৫ জিনিস
শরীরে পানিশূন্যতা ঠেকাতে খাবারের তালিকায় রাখুন এই ৫ জিনিস
পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরি প্রকাশিত হচ্ছে নভেম্বরে
পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরি প্রকাশিত হচ্ছে নভেম্বরে
অজয় থেকে শাহরুখ, প্রথম দিনে ৫০ কোটির ঘর টপকেছিল কোন তারকাদের সিনেমা
অজয় থেকে শাহরুখ, প্রথম দিনে ৫০ কোটির ঘর টপকেছিল কোন তারকাদের সিনেমা
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক