পুলিশ সেজে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৬, ১৫:১৭ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৫:২২

ঢাকার সাভারে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় একটি ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) মাদারীপুরের রাজৈর থানার টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মাদারীপুরের কালকিনি থানার আলীপুর গ্রামের উজ্জল সরদার (৩২), মাদারীপুর সদর মডেল থানার কুলপদ্দি গ্রামের জুয়েল সিকদার (৩৮) এবং কালকিনি থানার খাসেরহাট গ্রামের তামিম হাওলাদার (২৫)।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানান ঢাকা জেলা ডিবি (উত্তর) থানার ওসি সাইদুল ইসলাম।

ডিবি জানায়, গত ১০ সেপ্টেম্বর দুপুর ১১টার দিকে সাভার মডেল থানার হেমায়েতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের সাভারমুখী লেনে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, তারা প্রাইভেটকার, হাইস ও নোয়াহ গাড়ি ব্যবহার করে ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে চুরি, ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন।

অভিযানে তাদের কাছ থেকে একটি নীল রঙের টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল, পুলিশের একটি নীল টি-শার্ট, একটি লোহার হাসুয়া, দুটি লোহার ছুরি, দুটি বাটন ও বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন উদ্ধার করা হয়। এ ছাড়া নগদ ১৩ হাজার ১৬৭ টাকা, ‘জাহিদুল’ নামের একটি নেমপ্লেট, তিনটি মানিব্যাগ ও দুটি হাতঘড়ি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার উজ্জল সরদারের বিরুদ্ধে শরীয়তপুরের গোসাইরহাট থানায় এবং তামিম হাওলাদারের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানায় অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর ডিবি জানিয়েছে, গ্রেফতার তিনজনের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, শীর্ষে মিরপুর
‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ কণ্ঠ‌টি সেই ও‌সিরই: ডি‌বিপ্রধান
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
সর্বশেষ খবর
হাসপাতালে লাইনে দাঁড়ানো রোগীর গলার চেইন চুরির সময় দুই নারী আটক
হাসপাতালে লাইনে দাঁড়ানো রোগীর গলার চেইন চুরির সময় দুই নারী আটক
বিদেশি পর্যটক নিয়ে থাইল্যান্ডের নতুন পরিকল্পনা
বিদেশি পর্যটক নিয়ে থাইল্যান্ডের নতুন পরিকল্পনা
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, শীর্ষে মিরপুর
দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা