টাঙ্গাইলের মধুপুরে এক নারীকে ধর্ষণের দায়ে দুই জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এ ছাড়াও তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে তিনি বছরের সাজা দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক বিচারক ড. আব্দুল মজিদ এই রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।
সাজাপ্রাপ্তরা হলো- মধুপুর উপজেলার ব্রাহ্মনবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে আরিফ ও আয়নালের ছেলে রুবেল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খন্দকার রোকুনুজ্জামান বলেন, ২০২৪ সালে ৪ সেপ্টেম্বর উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকার একটি পুকুর পাড়ের পাশে কাচারী ঘরের বারান্দার খুঁটির সঙ্গে স্বামীকে রশি দিয়ে বেঁধে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে তারা। পরে ওই ভুক্তভোগী মধুপুর থানায় দুই জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় সমস্ত সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক দুই জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন।