দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় নিতে হবে গুপ্ত জামায়াতকে: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি 
১০ অক্টোবর ২০২৬, ০৩:২৯ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৩:২৯

ফরিদপুরের নগরকান্দায় স্থানীয় বিএনপি আয়োজিত দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জামায়াতের উদ্দেশে বলেন, ‘আপনারা বিশাল গাড়িবহর নিয়ে লং মার্চ করেন, আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, আপনারা প্রকৃত বিরোধী দলের কাজ করেন। কিন্তু আপনারা যে কাজটি করছেন এখন, কোনও কারণ ছাড়া সরকারের বিরুদ্ধে আজে-বাজে কথা বলছেন, যে কর্মসূচি দিচ্ছেন, আমাদের কাছে খবর আছে, আপনারা যেখানে-যেখানে গেছেন, সেখানেই ফ্যাসিবাদের দোসররা মাথাচারা দিয়ে উঠেছে। যদি আজকে বাংলাদেশের ফ্যাসিবাদ ফেরত আসে, সন্ত্রাসী দল ফেরত আসে— এটার দায়ভার সম্পূর্ণভাবে গুপ্ত জামায়তকে নিতে হবে।’  

তিনি এসময় বিএনপির নেতাদের বলেন, ‘আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সতর্ক থাকতে হবে আপনাদের ঘাড়ে চেয়ে যেন ফ্যাসিবাদ আসতে না পারে, নিজেরা ঐক্যবদ্ধ থাকেন। মানুষের জন্য কাজ করেন, তবেই ১৮ কোটি মানুষ বুঝবে বিএনপি প্রকৃত দল, এ দেশের উন্নয়ন করে।’ 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শুক্রবার (৯ অক্টোবর) বিকালে বিক্ষোভ মিছিলের আগে বক্তব্যে দেন।

শামা ওবায়েদ বলেন, ‘দেশ যখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে, তখন আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।’ 

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে।’ ইউনূস সরকারের সময়ও এ খাতে কোনও কাজ হয়নি বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার সূচারুভাবে এ খাতকে স্বাভাবিক করার চেষ্টা করছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ‘নিজেদের সম্পদ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ওপর জোর দিচ্ছে সরকার।’ 

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘দলের মধ্যে যেন স্বৈরাচারী শক্তি প্রবেশ করে কোনও ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে।’ 

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের যারা আড়াল করতে চায় এবং অপমান করতে চায়, তাদের বিরুদ্ধেও বিএনপির অবস্থান রয়েছে।’ 

বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলটি নগরকান্দা সদর পেট্রোল পাম্প থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নগরকান্দা এমএন একাডেমি মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসটি/ 
সম্পর্কিত
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
চাঁদাবাজির অভিযোগ করায় বিএনপি নেতাকে মারধর, গ্রেফতার ২
ডিসি সভায় আমন্ত্রণ পেলো অস্ত্র মামলার আসামি, বক্তব্য দিয়ে বিতর্ক
সর্বশেষ খবর
ট্রাম্প-পুতিন চুক্তি: অবিলম্বে ৩ লাখ টন ডিজেল বিশ্ববাজারে ছাড়ছে রাশিয়া
ট্রাম্প-পুতিন চুক্তি: অবিলম্বে ৩ লাখ টন ডিজেল বিশ্ববাজারে ছাড়ছে রাশিয়া
আড়াই ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
আড়াই ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
আশুলিয়ায় আগুনে পুড়ছে বাসাবাড়ি, এর মধ্যে ঘরের সব জিনিসপত্র চুরি-লুট
আশুলিয়ায় আগুনে পুড়ছে বাসাবাড়ি, এর মধ্যে ঘরের সব জিনিসপত্র চুরি-লুট
ঢামে‌কে মরদেহ ফেলে পালালেন দুই ব্যক্তি
ঢামে‌কে মরদেহ ফেলে পালালেন দুই ব্যক্তি
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার