বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৬, ১৭:০৬ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১৭:০৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রী বেশে অটোরিকশা ভাড়া নিয়ে এক চালককে ছুরিকাঘাতের পর গলা কেটে হত্যা করা হয়েছে। পরে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের চেকপোস্টে ধরা পড়েছে দুই যুবক। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। 

রবিবার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রূপসী-বাগবাড়ি ব্রিজ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পরে তারাবো পৌর এলাকার সুলতানা কামাল সেতুতে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় অটোরিকশাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়। নিহত অটোরিকশাচালক রাজন মিয়া রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী কাহিনা এলাকার বাসিন্দা মিলন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে দুই যুবক রূপসী অটোরিকশা স্ট্যান্ড থেকে রাজন মিয়ার অটোরিকশায় ওঠেন। পরে অটোরিকশাটি রূপসী-বাগবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে সেটি ছিনিয়ে নেওয়ার জন্য চালকের ওপর হামলা চালায় তারা। রাজনের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। একপর্যায়ে গলা কেটে জখম করে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে লাশ দেখে স্থানীয়দের নজরে এলে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তৎপরতা শুরু করে। 

রাতে তারাবো পৌর এলাকার সুলতানা কামাল সেতুতে পুলিশের চেকপোস্ট বসানো ছিল। এ সময় একটি অটোরিকশা বেপরোয়া গতিতে চেকপোস্ট অতিক্রম করে যাওয়ার চেষ্টা করে। এতে পুলিশের সন্দেহ হলে অটোরিকশাটিকে ধাওয়া করা হয়। পরে পুলিশ অটোরিকশাসহ দুই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার দুই যুবক হলো—ফয়সাল মিয়া ও জামাল মিয়া। ফয়সাল রূপগঞ্জের চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। জামাল নোয়াখালী সদর উপজেলার করিমপুর এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে। 

পুলিশের তথ্য অনুযায়ী, তাদের গ্রেফতারের সময় ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়। তবে হত্যাকাণ্ডে তাদের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, চালক রাজন মিয়া হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাতে যাত্রী পরিবহনের সময় চালকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে যাত্রী বেশে অটোরিকশা ভাড়া নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকের ওপর হামলার ঘটনায় স্থানীয় চালকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘চালকের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনার সঙ্গে গ্রেফতার ব্যক্তিদের সংশ্লিষ্টতা এবং অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।’

/এএম/ 
সম্পর্কিত
অস্ত্র দেখিয়ে আতঙ্ক, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেফতার ২
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার গ্রেফতার নিয়ে যা বলছে পুলিশ
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার