ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুর প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৬, ১৫:০৩ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৫:০৩

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টঙ্গীর বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ডাম্পিংয়ের কাজ শেষ হওয়ার পর পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর দেড়টায় গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদ স্বাক্ষরিত বন্ধের নোটিশ কারখানার গেটে টানানো হয়েছে।

ওই নোটিশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, আগুন নিয়ন্ত্রণ এলেও ডাম্পিং ও পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত হতে বৃহস্পতিবার পর্যন্ত সময় লাগতে পারে। তবে ওই দিন রাত ১১টার দিকে ডাম্পিং কাজ শেষ করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। সেখানে নতুন করে কোনও আশঙ্কা তৈরি হওয়ার সুযোগ নেই।

প্রসঙ্গত, বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টায় ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানায় কেমিক্যাল ও অ্যালুমিনিয়াম পেপারের নিচে থাকা রাবারের কারণে আগুন ভয়ংকর রূপ ধারণ করে। পরে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট, সেনাবাহিনী, বিজিবির এবং গাজীপুর সিটি করপোরেশনের সার্বিক চেষ্টায় দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ১২ ঘণ্টা পর পুরোপুরি নেভানো হয় সেই আগুন।

/এফআর/
সম্পর্কিত
রাতের আঁধারে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ
জেনারেটর বিস্ফোরণে সাভারে মার্কেটে আগুন, পুড়েছে আটটি জেনারেটর
মাদানী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট
সর্বশেষ খবর
হাত ধোয়ার চর্চায় পিছিয়ে বাংলাদেশ
হাত ধোয়ার চর্চায় পিছিয়ে বাংলাদেশ
লাল ঘোড়া, লাল দানব
লাল ঘোড়া, লাল দানব
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
ইরান হামলায় ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের ভাবনায় যুক্তরাষ্ট্র: সিএনএন
ইরান হামলায় ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের ভাবনায় যুক্তরাষ্ট্র: সিএনএন
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা
লংমার্চের স্মৃতিচারণ এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা