ইবনে সিনার ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৬, ১৮:৪১ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৮:৪২

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে ওষুধ কারখানাটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানাটির অবস্থান।

ফায়ার সার্ভিসের উপপরিচালক হাফিজুর রহমান জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট বিকালে সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, কারখানার গুদাম থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার একজন শ্রমিক জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে সব শ্রমিক কারখানা থেকে বের হয়ে আসেন।

গত বুধবার টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামের একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

/এফআর/
সম্পর্কিত
এবার ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের
পূজামণ্ডপের অগ্নিনিরাপত্তায় জনবল ও সরঞ্জাম প্রস্তুত ফায়ার সার্ভিসের
সর্বশেষ খবর
সাফ থেকে ভারতের সরে যাওয়ার খবর ‘ভিত্তিহীন’
সাফ থেকে ভারতের সরে যাওয়ার খবর ‘ভিত্তিহীন’
‘মাদকের আস্তানা’য় পিস্তল হাতে ফিল্মি স্টাইলে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান
‘মাদকের আস্তানা’য় পিস্তল হাতে ফিল্মি স্টাইলে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান
কম্পিউটিং প্রযুক্তি নিয়ে এআইইউবিতে আন্তর্জাতিক সম্মেলন
কম্পিউটিং প্রযুক্তি নিয়ে এআইইউবিতে আন্তর্জাতিক সম্মেলন
দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচল নিরাপদ করতে ঢাবির নানা উদ্যোগ
দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচল নিরাপদ করতে ঢাবির নানা উদ্যোগ
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি