শ্বশুরের ২৭ লাখ টাকা নিয়ে ফিরছিলেন জামাই, পথে ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৬, ১২:২৮ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাদা প্রাইভেটকারে এসে এক মোটরসাইকেল আরোহীর পথ আটকে ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তাকে মোটরসাইকেল থেকে ফেলে দেওয়া হলে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান মাসুম মোল্লা নামের ওই ব্যক্তি। ছিনতাই হওয়া টাকাগুলো তার শ্বশুরের বলে জানা গেছে।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার আধুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মাসুম মোল্লা উপজেলার করাটিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।

মাসুমের শ্বশুর বরকত উল্লাহ জানান, জমি রেজিস্ট্রি করার জন্য রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ভুলতায় ঢাকা ব্যাংকের একটি শাখা থেকে ১১ লাখ টাকা এবং ইসলামী ব্যাংকের একটি শাখা থেকে ১৫ লাখ ৮০ হাজার টাকা তোলেন তিনি। পরে পুরো টাকা মেয়ের জামাতা মাসুমের কাছে বুঝিয়ে দেন, যাতে তিনি সেগুলো বাড়িতে নিয়ে যেতে পারেন।

বরকত উল্লাহর ভাষ্য অনুযায়ী, টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আধুরিয়া এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেটকারে থাকা তিন থেকে চারজন ব্যক্তি মাসুমের পথ আটকে দেন। একপর্যায়ে তারা টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেন। পরে মাসুমকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে দিয়ে তারা পালিয়ে যান। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

বরকত উল্লাহ আরও জানান, এ ঘটনায় তিনি রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রূপগঞ্জ থানার ওসি এএসএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় পুলিশ একটি অভিযোগ পেয়েছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

/আরএইচ/
সম্পর্কিত
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
সাবেক স্ত্রীকে হত্যার পর বললেন, ‘অন্যের সঙ্গে সংসার করবে, মানতে পারবো না’
পাশে বসা দুই নারীর স্প্রেতে অজ্ঞান যুবক, হাতিয়ে নেন ১ লাখ ২৭ হাজার টাকা
সর্বশেষ খবর
ব্যালন ডি’অরে নতুন ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো!
ব্যালন ডি’অরে নতুন ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো!
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
সেলফ-ড্রাইভিং চালু করে ঘুমালেন চালক, পুলিশের গাড়িতে টেসলার ধাক্কা
সেলফ-ড্রাইভিং চালু করে ঘুমালেন চালক, পুলিশের গাড়িতে টেসলার ধাক্কা
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান