পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৬, ১৮:১০ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৮:৩৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ঘুরে মুগ্ধতার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে প্রতিনিধিদল নিয়ে পানাম নগরীতে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। নগরীর ৩৩ নম্বর ভবন থেকে পরিদর্শন শুরু করেন তিনি। এরপর ঐতিহাসিক নগরীর বিভিন্ন ভবন ও স্থাপনা ঘুরে দেখেন। অল্প সময় অবস্থান করলেও পানাম নগরীর পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এটিকে মার্কিন রাষ্ট্রদূতের পারিবারিক সফর উল্লেখ করে পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান বলেন, রাষ্ট্রদূত পরিবারের সদস্যদের নিয়ে পানাম নগরী ঘুরতে এসেছিলেন।

পানাম নগরী পরিদর্শনের পর সকাল ৯টার দিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যান ব্রেন্ট ক্রিস্টেনসেন। সেখানে কারুপল্লির সুঁই-সুতা দিয়ে তৈরি নকশিকাঁথা এবং জামদানি পল্লি ঘুরে দেখেন। তাঁতিদের হাতে বোনা জামদানি শাড়ি ও নকশিকাঁথার নিখুঁত নকশা ও কারুকাজ দেখে মুগ্ধ হন তিনি। তবে সময় স্বল্পতার কারণে ফাউন্ডেশনের জাদুঘর ও বড় সরদারবাড়িতে প্রবেশ করেননি।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম বলেন, মার্কিন রাষ্ট্রদূত জামদানি পল্লিতে তাঁতিদের হাতে বোনা শাড়ির কারুকাজ দেখেছেন। নকশিকাঁথা ও জামদানি শাড়ির কারুকাজ দেখে তিনি মুগ্ধ হন। পরে আবারও এখানে আসবেন বলে জানিয়েছেন রাষ্ট্রদূত।

পরিদর্শনের সময় মার্কিন রাষ্ট্রদূতের প্রতিনিধিদলে ছিলেন তার ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলীসহ অন্যরা। এ ছাড়া উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
 

/এএম/এমওএফ/ 
সম্পর্কিত
সুইজারল্যান্ড পর্যটনের প্রচারে জেমাইমা, গুরুত্ব পাচ্ছে সারা বছরের ভ্রমণ
মেঘালয়ের সৌন্দর্যে মজলেন নরওয়ের রাষ্ট্রদূত
এলডিসি উত্তরণের পরও শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশে: ব্রিটিশ হাইকমিশনার 
সর্বশেষ খবর
জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী
জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী
বাতি, দুটি ফ্যান, একটি ফ্রিজ চালিয়ে বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা, হতবাক গ্রাহক
বাতি, দুটি ফ্যান, একটি ফ্রিজ চালিয়ে বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা, হতবাক গ্রাহক
পূজার ছুটিতে মেট্রোরেলে যাতায়াত করবেন? জেনে নিন সময়সূচি
পূজার ছুটিতে মেট্রোরেলে যাতায়াত করবেন? জেনে নিন সময়সূচি
জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের সরিয়ে দিলো সরকার
জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের সরিয়ে দিলো সরকার
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ