মাদ্রাসাছাত্রকে বলাৎকার ও ধামাচাপার চেষ্টা: শিক্ষক ও পরিচালক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৬, ০৪:১২ আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১২

গাজীপুরে তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীকে (৮) একাধিকবার যৌন নিপীড়ন ও ধর্ষনের মামলায় কওমী মাদ্রাসার এক শিক্ষক ও ঘটনা ধামাচাপ দেওয়ার চেষ্টায় পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিশু শিক্ষার্থীর পরিবার মামলা দায়ের করলে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। মামলায় তিনজনের নাম উল্লেখ রয়েছে। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কলমেশ্বর (ডেঙ্গুর আলী সড়ক) এলাকার দারুল হেদায়া কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলায় আসামীরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার বৈদ্য ধলডোর (বাগবাটি) এলাকার আব্দুল কুদ্দুস শেখের ছেলে অলিউল্লাহ ইসলাম (২৩), গাজীপুর মহানগরীর গাছা থানাধীন শরীফপুর এলাকার লাল মিয়ার ছেলে মোহাম্মদ মিজান (৩৮) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার বৈদ্য ধলডোর (বাগবাটি) এলাকার হারান শেখের ছেলে আব্দুল কুদ্দুস শেখ (৪৫)। মামলার এজাহারে মাদ্রাসার অপর শিক্ষক মোহাম্মদ মিজান এবং পরিচালক মোহাম্মদ মিজানের বিরুদ্ধে ঘটনা ধামাচাপার অভিযোগ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— প্রধান আসামী অলিউল্লাহ ইসলাম এবং মোহাম্মদ মিজান (৩৮)। তাদের মধ্যে অলিউল্লাহ ইসলাম ওই মাদ্রাসার শিক্ষক এবং মোহাম্মদ মিজান পরিচালক। প্রধান আসামী অলিউল্লাহ ইসলামকে ঢাকার বাহির থেকে এবং মোহাম্মদ মিজানকে ঢাকার আশপাশ থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে শিশু শিক্ষার্থীর পরিবার উল্লেখ করেন, ‘গাছা থানাধীন কলমেশ্বর (ডেঙ্গুর আলী সড়ক) এলাকার দারুল হেদায়া কওমী মাদ্রাসায় তার শিশু ছেলে আবাসিক বোডিংয়ে থেকে তৃতীয় শ্রেণীতে পড়ে। গত ৭ অক্টোবর বিকাল ৪টার দিকে শিশু শিক্ষার্থীকে মাদ্রাসার বোডিংয়ে রেখে আসেন তিনি। ১৩ অক্টোবর দুপুর ২টার দিকে ছেলে দুপুরের খাবার খাওয়ার জন্য বাসায় আসে। ওইদিন ছেলেকে গোসল করানোর সময় তাহার পায়ুপথে প্রচন্ড ব্যাথা হচ্ছে বলে জানায়। ব্যাথার কারণ জানতে চাইলে ছেলে বলে গত ১০ অক্টোবর দারুল হেদায়া কওমী মাদ্রাসা ভেতরে অন্যান্য ছাত্রদের সঙ্গে ঘুমিয়ে পড়ে। রাত ১টার দিকে শিক্ষক অলিউল্লাহ ইসলাম আমার ছেলেকে ঘুম থেকে তুলে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়। পরে মাদ্রাসার ষ্টোর রুমের ভিতরে ফাঁকা জায়গায় ফ্লোরের ওপর শুয়াইয়া আমার ছেলেকে জোর পূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে পায়ুপথে সংগম করে। পরে ১১ অক্টোবর রাত দেড়টার দিকে এবং ১২ অক্টোবর রাত ৩টার দিকে একইস্থানে আমার ছেলেকে নিয়ে শিক্ষক অলিউল্লাহ ইসলাম তার পুরুষাঙ্গ ছেলের মুখে প্রবেশ করাসহ পায়ুপথে সংগম করে। এসব বিষয়ে তার মাকে জানালে তাকে মারপিট করবে বলে ভয় দেখায় শিক্ষক অলিউল্লাহ ইসলাম। ঘটনার বিষয়ে জানতে তাৎক্ষণিক দারুল হেদায়া কওমি মাদ্রাসায় গিয়ে আসামি মোহাম্মদ মিজানকে জানালে তিনি শিশু শিক্ষার্থীর মায়ের সাথে তালবাহানামূলক কথাবার্তা বলেন। আসামি শিক্ষক অলিউল্লাহ ইসলামের বিরুদ্ধে কোনও প্রকার বিচার শালিশ এবং আইনগত ব্যবস্থা না করে ইচ্ছকৃতভাবে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে আসামিকে কৌশলে মাদ্রাসা হতে বের করে দেয়। পরবর্তীতে আসামি কুদ্দুস শেখকে ঘটনার বিষয়ে জানালে সেও ঘটনা ধামাচাপা দেয়ার অপচেষ্টা করে আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়।’ 

তিনি এজাহারে আরো উল্লেখ করেন, ‘আমার ছেলের ঘটনা জানাজানি হলে একই মাদ্রাসায় পড়ুয়া অপর শিশু শিক্ষার্থীকে (১০) প্রধান আসামি শিক্ষক অলিউল্লাহ ইসলাম একাধিকবার পায়ুপথে ধর্ষণ করেছে বলে তিনি মামলার এজাহারে উল্লেখ করেন।’ 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, ‘শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তিনজনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আব্দুল কুদ্দুস শেখকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।’ 

/এসটি/ 
সম্পর্কিত
মাদ্রাসায় বলাৎকার-ধর্ষণ বন্ধে আলেম সমাজ কেন সোচ্চার হতে পারেন না, প্রশ্ন আসিফ নজরুলের
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের স্ত্রী গ্রেফতার
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
সর্বশেষ খবর
মোবাইল ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতিমকে হত্যা: ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
মোবাইল ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতিমকে হত্যা: ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
কক্সবাজারে সেতুর সংযোগ সড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: অনুমোদন পেলো ১.৮৯ একর
কক্সবাজারে সেতুর সংযোগ সড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: অনুমোদন পেলো ১.৮৯ একর
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত
কেডিএ’র প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
কেডিএ’র প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
সর্বাধিক পঠিত
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত