স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন যুবদল নেতা, বললেন ‘তার কারণে ক্ষতি হচ্ছে’

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৬, ১৯:০৫ আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৯:০৫

‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’— এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন টাঙ্গাইলের সখিপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরী। তার এ পোস্টকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন রুবেল চৌধুরী। তবে পোস্টে তার ক্ষোভের কারণ কিংবা কোন প্রেক্ষাপটে তিনি এ দাবি জানিয়েছেন, তা বিস্তারিত উল্লেখ করেননি।

পরে এ বিষয়ে জানতে চাইলে রফিকুল বারী রুবেল চৌধুরী বলেন, ‘রাজনৈতিক অনেক বিষয় আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানেরও ক্ষতি হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে খুব পণ্ডিত মনে করেন। তিনি বিএনপি করলেও ভারতের ‘‘র’’-এর এজেন্ট হিসেবে কাজ করছেন বলে আমি মনে করি। এ কারণে তার পদত্যাগ করা উচিত।’

এদিকে উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল এ বিষয়ে বলেন, ‘তাকে বারবার সতর্ক করা হলেও তিনি সংশোধন হননি।’

/এফআর/
সম্পর্কিত
হাসপাতালে চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন মির্জা আব্বাস
মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
সর্বশেষ খবর
জলবায়ু পরিবর্তনে ধাতুর দূষণ, নরওয়ের গ্রামে কলের পানি পানে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে ধাতুর দূষণ, নরওয়ের গ্রামে কলের পানি পানে নিষেধাজ্ঞা
ছাত্র সংসদ নির্বাচন চালুর দাবিতে উত্তাল দিল্লির জামিয়া
ছাত্র সংসদ নির্বাচন চালুর দাবিতে উত্তাল দিল্লির জামিয়া
এনসিপিতে সামান্তার পদাবনতি হলো কেন?
এনসিপিতে সামান্তার পদাবনতি হলো কেন?
বিএনপিতে পদ পাইয়ে দেওয়ার আশ্বাসে প্রতারণা, ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার
বিএনপিতে পদ পাইয়ে দেওয়ার আশ্বাসে প্রতারণা, ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই