শিশুকে যৌন নির্যাতন

সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৬, ১৩:৪৬ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৪:১৫

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোসলিম উদ্দিনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার এজাহার অনুযায়ী, শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পরে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত সোমবার (১৯ অক্টোবর) টঙ্গীর ওই মাদ্রাসার নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশুটিকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে শিশুটি মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করছিল। পরিবারের সদস্যরা এর কারণ জানতে চাইলে প্রথমে কিছু জানায়নি সে। পরে মা-বাবার জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়ে জানায় শিশুটি।

/আরএইচ/
সম্পর্কিত
মামলার গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন দিলীপ আগারওয়ালা, ফের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ 
যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা
চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার ইউপি চেয়ারম্যান
সর্বশেষ খবর
বরফ গলছে, তবু থামছে না লাক্স: আল্পসে টেকসই পর্যটনের নতুন স্বপ্ন
বরফ গলছে, তবু থামছে না লাক্স: আল্পসে টেকসই পর্যটনের নতুন স্বপ্ন
মৌসুমীকে আর সিনেমায় দেখতে চান না ওমর সানী, কেন
মৌসুমীকে আর সিনেমায় দেখতে চান না ওমর সানী, কেন
মামলার গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন দিলীপ আগারওয়ালা, ফের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ 
মামলার গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন দিলীপ আগারওয়ালা, ফের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ 
নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব
নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’