এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক

সাভার প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৬, ১৮:১৪ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৮:১৪

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে এবার সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মহাসড়কটি অবরোধ করেন তারা। বিকাল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ রুহুল আমীন সোহেল। বিকাল ৫টা পর্যন্ত কয়েক হাজার শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।

এর আগে দুপুরে আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ পর্যন্ত পুলিশের প্রায় ৫০ জন সদস্য আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে বিকাল পর্যন্ত শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

শ্রমিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মনে করছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া। তার দাবি, সাধারণ শ্রমিকরা কাজে থাকতে চান। কিন্তু বহিরাগত কিছু লোকের ইন্ধনে একটি পক্ষ প্রতিদিন সকালে কাজে যোগ দিতে আসা শ্রমিকদের উসকানি দিয়ে কারখানা থেকে বের করে আনার চেষ্টা করছে।

এসপি বলেন, সাধারণ শ্রমিকেরা কাজ করতে চান এবং কর্মমুখর থাকতে চান। কিন্তু বহিরাগত কিছু লোকের ইন্ধনে একটি পক্ষ শ্রমিকদের উসকানি দিয়ে কারখানা থেকে বের করে আনার চেষ্টা করছে। তারা ইটপাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে শিল্প পুলিশ তৎপর রয়েছে জানিয়ে তিনি বলেন, শ্রমিকেরা যাতে নিরাপদে কাজ করতে পারেন, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নিরাপত্তার কারণে কিছু কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। এ ক্ষেত্রে পুলিশ বল প্রয়োগ করছে বলে যে অভিযোগ উঠেছে, তা সঠিক নয়।

/এএম/ 
সম্পর্কিত
শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে অর্ধশতাধিক পুলিশ সদস্য আহত
শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধের শঙ্কা, সন্ধ্যায় বিজিএমইএ’র সংবাদ সম্মেলন
বহু আন্দোলন দেখেছি, এবারের প্যাটার্নটা ভিন্ন: ৭ ‘নাশকতাকারী’ আটক
সর্বশেষ খবর
অভয়ারণ্য থেকে ৫ হাজার বিরল প্রজাতির পিঁপড়ার বাসা চুরি, তদন্তে পুলিশ
অভয়ারণ্য থেকে ৫ হাজার বিরল প্রজাতির পিঁপড়ার বাসা চুরি, তদন্তে পুলিশ
পোশাক শিল্পে অস্থিরতা তৈরির পেছনে ভারত জড়িত: আবু হানিফ
পোশাক শিল্পে অস্থিরতা তৈরির পেছনে ভারত জড়িত: আবু হানিফ
বিশ্বকাপ দলকে সংবর্ধনা, খেলোয়াড়-কোচদের এক লাখ টাকার পুরস্কার
বিশ্বকাপ দলকে সংবর্ধনা, খেলোয়াড়-কোচদের এক লাখ টাকার পুরস্কার
হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
কোন এলপিজির দাম কত বাড়লো
কোন এলপিজির দাম কত বাড়লো
নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে কী করবেন, জানালেন ট্রাম্প
নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে কী করবেন, জানালেন ট্রাম্প