ডোপ টেস্টে ধরা পড়লেন স্বেচ্ছাসেবক দলের নেতা, দেওয়া হলো কারাদণ্ড

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৬, ১৮:২৩ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১৮:২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহমেদকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। দণ্ডাদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মাদক সেবনের অভিযোগে আলী আহমেদকে আটক করে পুলিশ। আটকের পর তার মাদক গ্রহণের বিষয়টি নিশ্চিত হতে ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় তার শরীরে মাদকের উপস্থিতি পাওয়া যায় বলে জানা গেছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত অভিযোগের ভিত্তিতে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেন।

আলী আহমেদ রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে আলী আহমেদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। তাকে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলের দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিবৃতিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের স্বাক্ষরে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলী আহমেদকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে সাংগঠনিক অবস্থান স্পষ্ট করেছে দলটি।

/এফআর/
সম্পর্কিত
গায়ে পেট্রোল ঢেলে আগুন দেন স্বামী, ৪ দিন পর সেই নারীর মৃত্যু
বোনের ভোটার নিবন্ধনের জন্য নির্বাচন অফিসে গিয়ে মারধরের শিকার ভাই
রহস্য উদঘাটন, গাড়ি থেকে ৯ লাখ টাকা লুটের ঘটনায় যুক্ত কৃষকদলের নেতা
সর্বশেষ খবর
সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য
সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি,  শ্রমিকদের কাল থেকে কাজে ফেরার আহ্বান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, শ্রমিকদের কাল থেকে কাজে ফেরার আহ্বান
বোট ক্লাবের সেই রাত থেকে গ্রেফতারি পরোয়ানা, পরীমণির মামলার পাঁচ বছর
বোট ক্লাবের সেই রাত থেকে গ্রেফতারি পরোয়ানা, পরীমণির মামলার পাঁচ বছর
মানবাধিকার লঙ্ঘনকারীরা যাতে ভুক্তভোগী সাজতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডেপুটি স্পিকারের
মানবাধিকার লঙ্ঘনকারীরা যাতে ভুক্তভোগী সাজতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডেপুটি স্পিকারের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প