পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৮ কোটি ২১ লাখ টাকা

বিজয় রায় খোকা , কিশোরগঞ্জ
২১ নভেম্বর ২০২৬, ২২:৪১ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ২২:৪১

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দান বাক্স থেকে এবার মিলেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। এছাড়াও রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা। আজ সকাল ৯টায় শুরু হয়ে ১৩ ঘণ্টায় ৫১টি বস্তার টাকা গণনা শেষে চূড়ান্ত হিসাব দেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
 
প্রায় ৫ মাস পর শনিবার (২১ নভেম্বর) সকাল সোয়া ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে প্রশাসনের কড়া নিরাপত্তায় খোলা হয় ১৫টি দানবাক্স।
 
পরে ৫১টি বস্তায় টাকাগুলো ভরাট করে নেওয়া হয় ওই মসজিদের দোতলায়। মেঝেতে ঢেলে মাদ্রাসার প্রায় ৪০০ জন ছাত্র-শিক্ষক ও রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা টাকাগুলো গণনা করেছেন। এ সময় সার্বিক নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ, আনসার, এসআরবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
 
দানবাক্সগুলো খুলতেই দেখা যায়, টাকা আর টাকা। যতই দিন যাচ্ছে মানতকারীদের দানের পরিমাণ পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে। 

সবশেষ চলতি বছরের গত ২৭ জুন ৬ মাস পর মসজিদের ১৩টি দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকাসহ বিপুল পরিমান স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা।
 
এদিকে এবার ১৩টি বাক্স পরিপূর্ণ হওয়ায় মসজিদ কমিটি আরও দুটি দানবাক্স বাড়িয়েছে। তাই গতবারের রেকর্ডও ছাড়িয়ে যায়। 

প্রতি তিনমাস মাস পরপর অর্থাৎ বছরে চারবার দানবাক্সগুলো খোলার কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি বছরে দু’বার খোলা হয়। এতে অর্থের পরিমাণও বেড়ে যায়। তবে মসজিদে আসা বিভিন্ন ধর্মাম্বলীদের বিশ্বাস এ মসজিদে খাস নিয়তে কিছু মানত করলে আর সেটি পরিপূর্ণ হওয়ায় দিন দিন বাড়ছে মসজিদের দানের টাকা পরিমাণ।
 
এ মসজিদে সঠিক নিয়তে মানত করলে রোগ-বালাই দূর হওয়াসহ বিভিন্ন মনোবাসনা পূর্ণ হয়। এমন বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে সব ধর্মের মানুষ প্রতিনিয়ত মানতের নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা, গরু, ছাগল, হাস, মুরগীসহ বিভিন্ন সামগ্রী দান করে থাকেন। এছাড়াও দেশ ও দেশের বাহির থেকে মসজিদের ওয়েবসাইটে অনলাইনে টাকা দান করে থাকেন মানতকারীরা।

/আইএএম/
সম্পর্কিত
সঞ্চয়ের টাকা রাখবেন কোথায়? ভালো ব্যাংকে কম সুদ, দুর্বল ব্যাংকে ঝুঁকি বেশি
এই সপ্তাহে বাজারে আসছে নতুন দুই নোট, গ্রাহকরা পাবেন কবে?
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
সর্বশেষ খবর
জুলাই গণহত্যার বিচার দাবিতে শাহবাগে ৫ সংগঠনের সমাবেশ
জুলাই গণহত্যার বিচার দাবিতে শাহবাগে ৫ সংগঠনের সমাবেশ
গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামলো আরও ২৬ প্লাটুন বিজিবি
গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামলো আরও ২৬ প্লাটুন বিজিবি
ন্যাটো উপকূলের কাছে রুশ কার্গো জাহাজে ড্রোন হামলা, আগুন
ন্যাটো উপকূলের কাছে রুশ কার্গো জাহাজে ড্রোন হামলা, আগুন
শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে যারা
শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে যারা
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ