টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বসতবাড়িতে আগুন, শিশুসহ দগ্ধ ৩

গাজীপুর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৪ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৮

গাজীপুরের টঙ্গীতে একটি ভাড়া বাড়িতে আগুন লেগে ছয় বছরের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানার পশ্চিম দাঁড়াইল এলাকার জাহানারা বেগমের ভাড়া বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

দগ্ধ ব্যক্তিরা হলেন ঝালকাঠির গলাচিপা উপজেলার চর বিশ্বাস গ্রামের সুলতান মৃধার মেয়ে মনিরা আক্তার (৩০), খুলনার কয়রা উপজেলার আশফাক গাজীর ছেলে তরিকুল ইসলাম (২৬) এবং নরসিংদী সদর উপজেলার পাঁচকোনা গ্রামের সুমন মিয়ার ছেলে আরিফুল ইসলাম আরাফাত (৬)। তারা ওই বাড়ির ভাড়াটিয়া।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বাড়ির একটি কক্ষে হঠাৎ আগুন জ্বলতে দেখে অন্য ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। এ সময় আগুনের কবল থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে তিনজন দগ্ধ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহিন আলম বলেন, অগ্নিকাণ্ডে তিনজন দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
রাজধানীতে রেস্তোরাঁয় আগুনে ৬ জন দগ্ধ
আগুনে পুড়তে থাকা ঘরে দুই শিশুকে বাঁচানো চীনা কিশোরী হতে চায় সেনা
রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
সর্বশেষ খবর
ক্রিকেটের ব্যস্ততা ছেড়ে পাহাড়ে ধোনি, আপনিও ঘুরে আসুন পাত্রাতু
ক্রিকেটের ব্যস্ততা ছেড়ে পাহাড়ে ধোনি, আপনিও ঘুরে আসুন পাত্রাতু
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
একসঙ্গে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যবস্থা আনলো ইরান, দেখালো ‘মিসাইল সিটি’
একসঙ্গে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যবস্থা আনলো ইরান, দেখালো ‘মিসাইল সিটি’
শীতের আগেই খুশকির সমস্যা? কাজে আসতে পারে ঘরোয়া তিন প্যাক
শীতের আগেই খুশকির সমস্যা? কাজে আসতে পারে ঘরোয়া তিন প্যাক
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি