আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ ও আশ্রয়: বিএনপির এমপির ছেলেকে শোকজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ০৫:০২ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০২

নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের ছেলে।

গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু স্বাক্ষরিত চিঠিতে তাকে এ নোটিশ দেওয়া হয়। শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব।

নোটিশে বলা হয়েছে, মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ পদে থেকে আবুল কাওসার আশা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে বিভিন্ন সুবিধা আদায় করেছেন। পাশাপাশি তাদের স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করতে গিয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করেছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

আবুল কাওসার আশা দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও দল ও সরকারের ভাবমূর্তির কথা বিবেচনা না করে আওয়ামী লীগের পদধারী নেতা এবং বিগত সরকারের আমলে গডফাদার হিসেবে পরিচিত শামীম ওসমানের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন পর্যায়ে গুরুত্ব দিয়েছেন। নিজের স্বার্থে তাদের সরকারের গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত করেছেন এবং নিজের মিছিল-মিটিংয়েও মূল্যায়ন করেছেন।

এমন ব্যক্তিদের মধ্যে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আক্তার হোসেন মোল্লা, ধামগড় ইউনিয়নে বসবাসকারী শেখ রাসেল ক্রীড়া অ্যাকাডেমির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান মেম্বার এবং বন্দর উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. আইয়ুব মেম্বারসহ অন্যদের নাম উল্লেখ করা হয়েছে। তাদের সঙ্গে আবুল কাওসার আশার বিভিন্ন সময়ের ছবি এ অভিযোগের প্রমাণ হিসেবে নোটিশে তুলে ধরা হয়।

নোটিশে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তিনি দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করেছেন। এতে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বন্দর এলাকায় জনগণের মধ্যে বিরূপ মনোভাব তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গভীর সম্পর্ক রেখে তিনি দলের সাংগঠনিক অবস্থার ক্ষতি করেছেন এবং নেতাকর্মীদের মানসিকভাবে দুর্বল করেছেন। যা দলের জন্য অত্যন্ত ক্ষতিকর ও বিপজ্জনক।

এসব অভিযোগে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।

এ বিষয়ে আবুল কাওসার আশা বলেন, ‘আমি শোকজের বিষয়ে লিখিত জবাব দেব। তবে আমি দলের পরীক্ষিত কর্মী।’

/এএম/জিকে/
সম্পর্কিত
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
নৈরাজ্যের বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের প্রতিরোধ মিছিল
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ, দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ, দীর্ঘ যানজট
চট্টগ্রামে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
চট্টগ্রামে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
ভারতে পদক জয়ী অ্যাথলেটদের প্রথমবার ছাদখোলা বাসে বরণ
ভারতে পদক জয়ী অ্যাথলেটদের প্রথমবার ছাদখোলা বাসে বরণ
ইউএনওর বাসভবনের সামনে ও চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ, ওসি বললেন জানা নেই
ইউএনওর বাসভবনের সামনে ও চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ, ওসি বললেন জানা নেই
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো