সুন্দরবনের চাঁদপাইরেঞ্জের ধানসাগর স্টেশনের তুলাতলা এলাকায় বুধবার লাগা আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। বনবিভাগ ও ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। তবে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে কত সময় লাগতে পারে তা কেউ বলতে পারছেন না।
বৃহস্পতিবার দুপুর থেকে চাঁদপাই রেঞ্জজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছেন বনবিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) জহির উদ্দিন আহম্মেদ। এই রেঞ্জে সব ধরনের পাশ-পারমিট বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত জেলে বাওয়ালি, মৌয়াল ও সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে।
বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (আইন) মো. মোজাহেদ হোসেনকে প্রধান করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে ১৩ ও ১৮ এপ্রিল সুন্দরবনে দু’দফা আগুন দেওয়ার অভিযোগে স্থানীয় কয়েকজনকে আসামি করে বনবিভাগ পৃথক দুটি মামলা করেছে।
আরও পড়ুন: সুন্দরবনে আগুন লাগার পেছনে মধু আহরণকারীরা দায়ী: বন ও পরিবেশমন্ত্রী
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা বনবিভাগের ওপর ক্ষুব্ধ হয়ে সুন্দরবনে আগুন ধরিয়ে দিয়েছিল।
/এসটি/








