
সাতক্ষীরার আশাশুনিতে চাঁদা না দেওয়ায় পঙ্কজ সরকার (৫০) নামে মন্দিরের এক সেবায়েতকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোররাতে উপজেলার শোভনালী ইউনিয়নের শালখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পঙ্কজ সরকার স্থানীয় শালখালী শ্যামসুন্দর ইসকন মন্দিরের সেবায়েত বলে জানা গেছে। তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত পঙ্কজের ভাই সমীরণ সরকার জানান, তার ভাই রাতে মন্দিরের পাশের একটি ঘেরের টংয়ে ঘুমিয়ে ছিলেন। রাতে দেবহাটার জিয়াউর রহমান ওরফে আফগান জিয়ার নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ভাইয়ের ওপর হামলা চালায়। এসময় পঙ্কজের মাথায় কুপিয়ে ও পায়ে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, আফগান জিয়া কয়েক মাস থেকেই তার ভাইয়ের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দেওয়ায় তাকে কোপানো হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামান জানান, বিষয়টি তিনি খোঁজখবর নিয়ে দেখছেন।
/এসটি/টিএন/








