কুষ্টিয়ায় পরকীয়ার জের ধরে যুবককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
১১ মে ২০১৬, ২২:২৪আপডেট : ১১ মে ২০১৬, ২২:২৬

কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারায় পরকীয়ার জের ধরে জিন্নাত আলী (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার ইসলামপুর পদ্মার চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিন্নাত আলী ওই এলাকার ফজলুল হক ড্রাইভারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, একই এলাকার বাবলুর স্ত্রী সাবিনা খাতুনের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েছিল দিনমজুর জিন্নাত আলী। এই নিয়ে এলাকায় গুঞ্জন চলে। বুধবার রাত ১টার দিকে জিন্নাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করে মাঠে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।বুধবার ভোর রাতে সংবাদ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার জানান, পরকীয়ার জের ধরে যুবক জিন্নাত আলীকে মারপিট করে হত্যা করা হয়। তার পা এবং গলা ছাড়াও শরীরের কয়েকটি স্থানে পিটানোর চিহ্ন রয়েছে। তিনি জানান, আসামিদের চিহ্নিত করে আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: সাতক্ষীরায় শিবিরের সাত কর্মী আটক

/জেবি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম