বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

বাগেরহাট প্রতিনিধি
১২ মে ২০১৬, ১৩:৩৬আপডেট : ১২ মে ২০১৬, ১৩:৩৯

বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি বিয়ের মাত্র তিনদিনের মধ্যে ঢাকা ইডেন কলেজের ছাত্রী শরীফা বেগম পুতুলকে (২১) গলাকেটে হত্যার দায়ে স্বামী মাহামুদুল আলমকে (৩৫) ফাঁসির আদেশ দিয়েছেন বাগেরহাট জেলা জজ আদালত। বৃহস্পতিবার বেলা ১১টায় দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাহামুদুল আলমের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার দৈবকান্দি গ্রামে। জামিনে ছাড়া পেয়ে তিনি পলাতক রয়েছেন।
বাগেরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ মোহম্মদ আলী মামলার বরাত দিয়ে জানান, আত্মীয়তার সূত্রধরে ইডেন কলেজের ছাত্রী শরীফা আক্তারের সঙ্গে মাহমুদুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৩ সালের ১০ মে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের তিনদিন পর ১৩ মে রাতে পুতুলের অন্য কারো সঙ্গে পরকীয়া প্রেম রয়েছে এই অজুহাতে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করেন। হত্যার পর রাতেই মাহমুদ কীটনাশক পান করে মোল্লাহাট থানায় গিয়ে স্ত্রীকে হত্যা করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন। পরে পুলিশ তার বাড়িতে গিয়ে তালাবদ্ধ ঘরের ভেতর থেকে শরীফার লাশ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাপাতি উদ্ধার করে।

এ ঘটনায় ১৪ মে নিহতের বাবা দৈবকান্দি গ্রামের মো. আবু দাউদ শেখ বাদী হয়ে মেয়ের স্বামীর বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ন.ম খায়রুল আনাম তদন্ত শেষে ওই বছরের ১০ নভেম্বর মাহমুদুল আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর ( পিপি) শেখ মোহম্মদ আলী। তাকে সহায়তা করেন বিশিষ্ট আইনজীবী ড. এ কে আজাদ ফিরোজ ( টিপু)।

আরও পড়ুন:
দুই মাস ধরে টিকা সংকট: উদ্বেগে অভিভাবকরা

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম