ভারত সফরে বিজিবির প্রতিনিধি দল: আলোচনা হবে সীমান্ত সমস্যা নিয়ে

হিলি প্রতিনিধি
১৯ মে ২০১৬, ২২:৪২আপডেট : ১৯ মে ২০১৬, ২২:৪৬

ভারত সফরে বিজিবির প্রতিনিধি দল: আলোচনা হবে সীমান্ত সমস্যা নিয়ে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) আমন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত গিয়েছে। হিলি সীমান্তসহ দিনাজপুর সেক্টরের অধীন ভারত–বাংলাদেশের সীমান্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে বিএসএফ’র সঙ্গে সমন্বয় সভা করবে প্রতিনিধি দলটি। ১৩ সদস্যের এই দলের নেতৃত্বে দেন দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান পিএসসি।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের নো-ম্যানস ল্যান্ড দিয়ে বিজিবি’র প্রতিনিধি দলটি ভারতে যায়। এসময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি জর্জ মঞ্জুরাল। ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়নে দুই বাহিনীর মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সন্ধ্যায় প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, জয়পুরহাট-৩ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল খবির সরকার, ২৯ ফুলবাড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কুরবান আলী, সেক্টর কমান্ডারের জিটু মেজর রবি, হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নানসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের ভারতের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি জর্জ মঞ্জুরালের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন পরিতাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক জিতেন্দ্র সিং মিন্ডি,৭৫ ব্যাটালিয়নের অধিনায়ক সঞ্জয় শ্রীবাস্তব, হিলি ক্যাম্প কমান্ডার এসি ইমামুল হক ও এসকে রাথোডসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

হিলি সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান পিএসসি সাংবাদিকদের বলেন, বিএসএফের আমন্ত্রণে আমরা সমন্বয় সভা করতে ভারত যাচ্ছি। বৈঠকে সীমান্ত হত্যা, নারী-শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালানসহ ভূমি জরিপের বিষয়ে আলোচনা করা হবে।

তিনি আরও জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে কাজ করার ফলে বর্তমানে দিনাজপুর সেক্টরের অধীনে সীমান্ত হত্যা একেবারে শূন্যের কোটায় নেমে এসেছে বললেই চলে। মাদক দ্রব্য পাচার ও চোরাচালান অনেকটা কমেছে। দুই বাহিনীর নেতৃপর্যায়ে যারা আছেন তারা যদি ঠিক থাকেন, তাহলে মাঠ পর্যায়ে যারা কাজ করছে তারাও ঠিক থাকবে।

আরও পড়ুন: অন্তত ৭ অপরাধে সেলিম ওসমানের বিরেুদ্ধে অভিযোগ আনা যেতে পারে

/জেবি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম