আদালতে পাঠানো হলো বনদস্যু মাস্টার বাহিনীর সদস্যদের

বাগেরহাট প্রতিনিধি
০১ জুন ২০১৬, ১৩:১২আপডেট : ০১ জুন ২০১৬, ১৩:১২

বাগেরহাট সুন্দরবনের বনদস্যু ‘মাস্টার বাহিনী’র সদস্যদের আনুষ্ঠানিক আত্মসমর্পণের পর তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। বাগেরহাট ও মংলা থানা পুলিশের যৌথ বিশেষ পাহারায় বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার বিকালে মংলায় বিএডিসি জেটিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে মাস্টার বাহিনীর প্রধানসহ ১০ বনদস্যু আত্মসমর্পণ করেন। এ সময় তারা ৫২টি আগ্নেয়াস্ত্র ও পাঁচ হাজার রাউন্ডেরও বেশি গুলি জমা দেন।

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সুন্দরবনের আত্মসমর্পণ করা ১০ বনদস্যুকে রাতে থানায় হাজতে রাখা হয়। তাদেরকে আইনি প্রক্রিয়ার জন্য বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আত্মসমর্পণ করা ১০ বনদস্যু হলেন বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে মজিদ ওরফে কাদের মাস্টার (৪৭), সেকেন্ড ইন কমান্ড সোহাগ আকন (৩৭), ফজলু শেখ (৩৫), সোলায়মান শেখ (২৮), মো. শাহিন শেখ (২৮), মো. হারুন (২৪), মো. আরিফ সরদার (২২), মো. আসাদুল ইসলাম কোকিল (২৭), সুমন সরকার (৩৪) ও মো. সুলতান খান (৫৮)।

সুন্দরবনে জেলেদের ত্রাস ছিল মাস্টার বাহিনী। নৌকা ও জেলেদের জিম্মি করে বড় অঙ্কের টাকা মুক্তিপণ দাবি করত এই মাস্টার বাহিনী। আত্মসমর্পণের মাধ্যমে সুন্দরবনের ভয়ঙ্কর এই অপরাধীরা স্বাভাবিক জীবনের পথে পা বাড়ানোর সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন:
স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সব সহায়তা দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

/বিটি/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম