খুলনায় জেল সুপারের বাসার সামনে বোমা বিস্ফোরণ

খুলনা প্রতিনিধি
০৮ জুন ২০১৬, ০৭:২৪আপডেট : ০৮ জুন ২০১৬, ০৮:২৬

খুলনা জেল সুপারের পর এবার খুলনা জেলা কারাগারের জেলার মো. জান্নাতুল ফরহাদের বাসার সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রাত পৌনে ৯টার দিকে জেলারের বাসভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করেছে পুলিশ।
পুলিশ জানায়, তারাবির নামাজের সময় জেলা কারাগার থেকে ১০ গজ দূরে জেলার মো. জান্নাতুল ফরহাদের সরকারি বাস ভবনের সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটে।
প্রসঙ্গত, গত ১৬ মে জেলা কারাগারের সুপার মো. কামরুল ইসলামের বাসভবন চত্বরে সরকারি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। ঘটনার সময় তিনি স্ব-পরিবারে গাড়ীতে থাকলেও অল্পের জন্য রক্ষা পান। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েতসহ দুজন কারাগারে রয়েছেন।

আরও পড়তে পারেন: 

 /এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম