সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সাতক্ষীরা প্রতিনিধি
১০ জুন ২০১৬, ১০:৩২আপডেট : ১০ জুন ২০১৬, ১০:৩৬

বন্দুকযুদ্ধ সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মোজাফ্ফর সানা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ২টা ৩৫ মিনিটের দিকে ওই উপজেলার মাগুরা ইউনিয়নের চারা বটতলায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত মোজাফ্ফর সানা একই উপজেলার দোহার গ্রামের গফ্ফার সানার ছেলে। তার বিরুদ্ধে সাতক্ষীরা ও নওগাঁ জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, অস্ত্র আইন ও চাঁদাবাজিসহ ১৮টি মামলা রয়েছে।

রাত ৩টা ৩৫ মিনিটে গণমাধ্যমকর্মীদের কাছে জেলা পুলিশ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালা থানার ওসি ছগির মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করার সময় রাত ২টা ৩৫ মিনিটে মাগুরা ইউনিয়নের চারা বটতলায় ফাঁকা রাস্তার ওপর অবস্থানকালে পুলিশ একটি মোটরসাইকেলকে থামতে সংকেত দেয়। এ সময় মোটরসাইকেল আরোহীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে পর পর দুটি বোমার বিস্ফোরণ ঘটায় এবং গুলি করে। সন্ত্রাসীদের ছোড়া বোমার আঘাতে দুই পুলিশ সদস্য আহত হলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এতে একজন সন্ত্রাসী আহত হয়। আহত সন্ত্রাসী ও পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য দ্রুত তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোজাফফর সানাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি দেশীয় সাটারগান, তিন রাউন্ড গুলি ও বিস্ফোরিত বোমার অংশ বিশেষ উদ্ধার করেছে।

আরও পড়ুন:
এবার পাবনায় আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা

শ্যামল কান্তি ভক্তের ঘরে ফেরা

মেয়র নয়, হকারের কথাই ঠিক!

/বিটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি