
ঝিনাইদহের কালীগঞ্জে বজ্রাঘাতে সমন্তবানু (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সিমলা-রোকনপুর ইউনিয়নের পুখুরিয়া গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।
রবিবার ভোর রাতে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোর রাতে ঝড় বৃষ্টির সময় ঘরের মধ্যে সমন্তবানু ঘুমিয়ে ছিল। এসময় হঠাৎ করে ঘরের উপর বজ্রপাত হলে তিনি নিহত হন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
/এসটি/








