পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত,অস্ত্র-মোটরসাইকেল ছিনতাই

যশোর প্রতিনিধি
১৪ জুন ২০১৬, ১০:০৮আপডেট : ১৪ জুন ২০১৬, ১০:০৮

পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত,অস্ত্র-মোটরসাইকেল ছিনতাই

ঝিকরগাছায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে পুলিশের এএসআই তৌহিদুল ইসলাম (৪৫) গুরুতর আহত হয়েছেন। দুর্বৃত্তরা তার কাছ থেকে অস্ত্র, টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে। সোমবার রাত পৌনে ৩টার দিকে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

খবর পেয়ে ঝিকরগাছা থানার ওসি ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় এএসআই তৌহিদুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক কাজল মল্লিক জানান, সন্ত্রাসীরা তৌহিদুলের পেটে ছুরি মেরেছে। গুরুতর আহত অবস্থায় তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ওয়ার্ডে কর্তব্যরত সেবিকা হাসিনা আক্তার আহত তৌহিদুলের বরাত দিয়ে জানান, রাতে তিনি যশোর-বেনাপোল সড়কে মোবাইল টিম নিয়ে ডিউটিতে ছিলেন। হঠাৎ ৭-৮ জনের একটি সন্ত্রাসী দল পেছন থেকে প্রথমে তার মাথায় রড দিয়ে আঘাত করে। পরে তার পিস্তল ও মোটরসাইকেল নিতে গেলে তিনি বাধা দেন। তখন সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে ম্যাগজিনসহ পিস্তল, নগদ টাকা এবং মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

ঝিকরগাছা থানা ওসি মোল্যা খবির আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখন কথা বলতে পারছি না। পরে ফোন দেন।’

 /জেবি/এসটি/

 আরও পড়তে পারেন : ‘বন্দুকযুদ্ধে’ আজাদ চেয়ারম্যান হত্যা মামলার দুই আসামি নিহত

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান