চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৬ জুন ২০১৬, ২১:৩৪আপডেট : ১৬ জুন ২০১৬, ২১:৩৬

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া রেলস্টেশন রোডে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক জনি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় শাকিল (২৭) নামে অন্য আরেক জন আহত হয়েছেন। গত বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জনির মৃত্যু হয়। নিহত জনি উপজেলার লক্ষীপুর গ্রামের রহিমের ছেলে।
জানা যায়, গত বুধবার সন্ধ্যায় জনি ও শাকিল মোটরসাইকেকে করে দেহাটি থেকে ছোট শলুয়া যাওয়ার পথে আন্দুলবাড়িয়া রেলস্টেশন রোডে পৌঁছায়। এ সময় চালক জনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় জনি মারা যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সার্জারি কনসালটেন্ট তারিক হাসান শাহিন জানান, মাথায় ও বুকে আঘাত লেগে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জনির মৃত্যু হয়েছে।

/এসএনএইচ/ টিএন/

আপ: এইচকে

আরও পড়ুন:  সাবেক ইউপি মেম্বার ও ছেলেকে কান ধরে ওঠবোস

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম