প্রথম আলো ও মানবজমিন প্রতিনিধিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ জুন ২০১৬, ১৮:৪৩আপডেট : ৩০ জুন ২০১৬, ১৮:৪৯

প্রথম আলো ও মানবজমিন প্রতিনিধিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরায় দুই সাংবাদিককে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক সমাজ। বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

খাদ্য গুদামের অনিয়ম-দুর্নীতি নিয়ে খবর প্রকাশ করায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি ও মানবজমিনের জেলা প্রতিনিধি ইয়ারব হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়। গত মঙ্গলবার (২৮ জুন) সাতক্ষীরা প্রেসক্লাবে কাফনের কাপড় ও লাল কাপড়সহ একটি চিঠি পাঠানো হয়।

প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু আহমেদ, সুভাষ চৌধুরী, আনিছুর রহিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাংবাদক অসিম বরন চক্রবর্তী, হাফিজুর রহমান মাসুম প্রমুখ।

এ সময় মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য ফাহিমুল হক কিসলু, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক শেখ হারুন-উর-রশীদ, বাসদ নেতা আজাদ হোসেন বেলাল, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক আলী নুর খান বাবুল, বেসরকারি সংস্থা স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।

বক্তারা বলেন, হত্যার হুমকি দিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবে না। যারা হত্যার হুমকি দিয়েছে পুলিশ তাদের খুজে না পেলে নিজেদের ব্যর্থতা প্রকাশ করুক। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতারের দাবি জানান। মানববন্ধন থেকে এই সময় ১০ দিনের আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

 /জেবি/টিএন/

আরও পড়তে পারেন : পঞ্চগড়ে মহাসড়ক ও আইনজীবী সমিতি অবরুদ্ধ 



সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান