নাট্যলোকের নবম সম্মেলন : সভাপতি ইউসুফ, সম্পাদক শরিফুল

খুলনা প্রতিনিধি
০৯ জুলাই ২০১৬, ২০:৫৩আপডেট : ০৯ জুলাই ২০১৬, ২০:৫৩

  নাট্যলোকের নবম সম্মেলন : সভাপতি  ইউসুফ, সম্পাদক শরিফুল

নাট্যলোক খুলনার ৯ম সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা শুক্রবার খুলনার বিআইএমে  মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেখ ইউসুফ আলিকে সভাপতি ও শরিফুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন : সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সাধারণ সম্পাদক তৈহিদুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাবিব, অর্থ ও দফতর সম্পাদক শাহিনা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজিবুল ইসলাম রাজিব এবং সুজল কুমার ঘোষ ও সুদীপ্ত দাশকে নির্বাহী সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠিত হয়। এছাড়া ৩০ সদস্যের সাধারণ পরিষদও এই সম্মেলনে গঠিত হয়েছে।

সম্মেলনের শুরুতে সংগঠনের সভাপতি সেলিম আখতার মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন, শোক প্রস্তাব পাঠ ও আর্থিক প্রতিবেদন উত্থাপনের পর কাউন্সিলররা আলোচনার মাধ্যমে এই প্রতিবেদন গ্রহীত হয়।

নাট্যলোকের সহ-সাধারণ সম্পাদকের মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় প্রতিবেদনের ওপর আলোচনা করেন, এম মাসুদ পারভেজ, সরোজ দাশ পিন্টু, পলাশ দাশ, মোস্তাফিজুর রহমান রাসেল, লিঠু মণ্ডল, আবুল কালাম আজাদ, জগন্নাথ সরকার হৃদয়, কাজী মাসুদ রানা, সুজল ঘোষ, রাজিবুল ইসলাম রাজিব প্রমুখ। সম্মেলনে আলোচকরা সুদৃঢ় নাটকের টিম তৈরি, নিয়মিত নাটক তৈরি ও মঞ্চয়ন, পথ নাটক তৈরি ও প্রদর্শনীর ব্যবস্থা, নাট্য কর্মশালার এবং বিষয় ভিত্তিক পাঠচক্রের আয়োজনের উপর গুরুত্বারোপ করেন।

/জেবি/

আরও পড়তে পারেন : সরকার জঙ্গিবাদ নির্মূল করতে চায় না: রিজভী

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম