২৯ আগস্ট সুলতান উৎসব শুরু

নড়াইল প্রতিনিধি
২৪ জুলাই ২০১৬, ০৮:৫৪আপডেট : ২৪ জুলাই ২০১৬, ০৮:৫৫

এস এম সুলতান

চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ২৯ আগস্ট থেকে সুলতান উৎসব শুরু হবে। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। সুলতান মঞ্চ চত্বরে তিনদিনব্যাপী সুলতান উৎসব হবে।

সুলতানের জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার অনুষ্ঠিত প্রস্তুতি সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় জানানো হয়, আগামী ১০ আগস্ট সুলতানের জন্মবার্ষিকী পালন উপলক্ষে কোরআনখানি, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। এদিকে, ১ সেপ্টেম্বর চিত্রা নদীতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ। সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্দিকুর রহমান, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্যসচিব আশিকুর রহমান মিকু, প্রকৌশলী শৈলেন্দনাথ সাহা প্রমুখ।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম